হাদির ওপর হামলাকারীদের ধরতে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলি চালানো ঘটনায় হামলাকারীদের গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান শুরু করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মাঠে কাজ করছে ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) একাধিক টিম ও র‌্যাবসহ অন্য বাহিনীগুলোও।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সাংবাদিকদের বলেন, ওসমান হাদির ওপর গুলিবর্ষণকারীদের ধরতে সাঁড়াশি অভিযান চলছে। সন্ত্রাসীরা যেখানেই লুকিয়ে থাকুক, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। পুলিশের পাশাপাশি গোয়েন্দা, র‌্যাবসহ সবাই কাজ করছে।

ডিএমপি জানিয়েছে, তাদের সদর দপ্তর থেকে আট বিভাগে বিশেষ বার্তা দিয়ে সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। এ ঘটনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে বলা হয়েছে।

পুলিশের তথ্য বলছে, দুপুরের দিকে ওসমান হাদিসহ তার সঙ্গে আরেকজন রিকশায় যাচ্ছিলেন। তাদের রিকশা কালভার্ট রোড এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে থাকা দুজন হাদিকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়।

ডিএমপির মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ বলেন, আমরা তাদের ধরতে কাজ শুরু করেছি। আমাদের একাধিক টিম কাজ করছে।

গোয়েন্দা বিভাগের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, হামলাকারীদের ধরতে বেশ কয়েকটি টিম মাঠে কাজ শুরু করেছে। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করা হচ্ছে।

এর আগে শুক্রবার দুপুরে রাজধানী বিজয়নগরের কালভার্ট রোডে শরিফ ওসমান হাদিকে গুলি করে অস্ত্রধারীরা। তাকে উদ্ধার করে ২টা ৩৫ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। মাথায় থাকা গুলি অস্ত্রোপচার করে বের করা হয়। সবশেষ তথ্য বলছে, অস্ত্রোপচার শেষে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে।

ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা জানান, জুমার নামাজের পর মসজিদে তাদের লিফলেট বিলি কর্মসূচি ছিল। লিফলেট বিলি শেষে সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হয়ে দুপুরের খাবার খাওয়ার কথা ছিল। এ সময় তারা হাদির ওপর হামলার খবর পান। হাদির বাম কানের পাশে একটি গুলি করা হয়েছে বলে জানান তারা।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটের নাগরিককে চড়-লাঠিপেটার ক্ষমতা নেই: আসক

ময়মনসিংহের ত্রিশালে বালুর ঘাটে ইজারাদারের এক কর্মীকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কর্তৃক চড়-থাপ্পড় ও লাঠি দিয়ে মারধরের ঘটনায় তীব্র প্রতিবাদ ও গভীর উদ্বেগ জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। সংস্থাটি বলেছে, কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটেরই নাগরিককে চড়-থাপ্পড়, লাঠিপেটা বা শারীরিকভাবে শাস্তি দেওয়ার

১৪ ঘণ্টা আগে

ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা হচ্ছে: প্রতিমন্ত্রী শাহে আলম

তিনি বলেন, ‘সুষ্ঠু ও কার্যকরভাবে এ নীতিমালা বাস্তবায়ন করা হলে নগরীর যানজট নিয়ন্ত্রণ, যান চলাচলে শৃঙ্খলা এবং সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে স্থানীয় সরকারের মাধ্যমে নিয়মতান্ত্রিক লাইসেন্সিং ও নিবন্ধন কার্যক্রমের ফলে সরকারের কোষাগারে রাজস্ব জমা হবে।’

১৬ ঘণ্টা আগে

দেশে মার্কিন কোম্পানিগুলোকে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানো এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।

১৬ ঘণ্টা আগে

লোডশেডিং ব্যবস্থাপনা এবং অপেক্ষা করা ছাড়া উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী

দেশে চলমান গ্যাস-সংকট নিরসনে সরকারের সীমিত সামর্থ্য ও বর্তমান কাঠামোগত পরিস্থিতির কথা তুলে ধরেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেছেন, ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) মেরামত সম্পন্ন না হওয়া পর্যন্ত আপাতত লোডশেডিং ব্যবস্থাপনা এবং অপেক্ষা করা ছাড়া এখন আর কোনো উপায়

১৬ ঘণ্টা আগে