আইসিজেতে ইসরায়েলের বিরুদ্ধে মামলায় বাংলাদেশের সমর্থন

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত বা ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে মামলা দায়ের করেছে দক্ষিণ আফ্রিকা। এই মামলায় সমর্থন জানিয়ে দক্ষিণ আফ্রিকার পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ। গতকাল রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিবৃতিতে বিষয়টি জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আ হ ম মাসুম বিল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, অধিকৃত গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের ইস্যুতে ১৯৪৮ সালের জেনোসাইড কনভেনশন লঙ্ঘন করায় আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা যে কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ সেই আবেদনের সমর্থনে দক্ষিণ আফ্রিকার পাশে দাঁড়িয়েছে।

বিবৃতিতে গাজায় চলমান ইসরায়েলি সব ধরনের সামরিক অভিযান স্থগিত করা, গাজায় নিরাপদ, পর্যাপ্ত ও নিরবচ্ছিন্ন মানবিক সহায়তার অনুমতি দেওয়ার যে অনুরোধ দক্ষিণ আফ্রিকা করেছে বাংলাদেশ সেটিকেও সমর্থন দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, গাজায় উদ্ভূত মানবিক বিপর্যয় শেষ করার জন্য এই অস্থায়ী ব্যবস্থাগুলো ও অন্যান্য দৃঢ় পদক্ষেপ উভয়ই প্রয়োজন। এই প্রেক্ষাপটে, বাংলাদেশ যথাসময়ে কার্যক্রমে হস্তক্ষেপের ঘোষণা দাখিল করার সুযোগকে স্বাগত জানায়।

গাজায় ইসরায়েলি বর্বরতার বিষয়টি উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর চলমান আক্রমণে হাজার হাজার নিরীহ ফিলিস্তিনি বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন, যাদের অধিকাংশই শিশু ও নারী। বাংলাদেশ এই ইচ্ছাকৃত আগ্রাসনকে গণহত্যা কনভেনশনসহ আন্তর্জাতিক আইনের স্পষ্ট অবজ্ঞা ও লঙ্ঘন বলে মনে করে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, গণহত্যা কনভেনশনের সদস্য রাষ্ট্র হিসেবে বাংলাদেশ গণহত্যার অপরাধ প্রতিরোধ ও শাস্তির জন্য গণহত্যা কনভেনশনের অধীনে তাদের বাধ্যবাধকতাকে সম্মান করার জন্য সব রাষ্ট্রকে আহ্বান জানায়।

গাজায় দ্রুত যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ অবিলম্বে যুদ্ধবিরতি ও গাজায় জীবন রক্ষাকারী সহায়তার দ্রুত, নিরাপদ এবং বাধাহীন বিধানের জন্য আহ্বান পুনর্ব্যক্ত করছে। বাংলাদেশ ফিলিস্তিনের ওপর ইসরায়েলের দখলদারত্বের অবসান ও একটি দীর্ঘস্থায়ী ও স্থায়ী সমাধানের জন্য তার পূর্ববর্তী আহ্বানগুলোকেও আবারও ব্যক্ত করে।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ ১৯৬৭ সালের আগে ফিলিস্তিন-ইসরায়েলের যে সীমানা ছিল সেটাকে ধরে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি সার্বভৌম ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টিকে সমর্থন করে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ঢাকার আরও ৫০ স্থানে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

এর আগে গত বছরের আগস্টে পরীক্ষামূলকভাবে রাজধানীর সাতটি মোড়ে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালু করা হয়। এসব মোড় হলো—হোটেল ইন্টারকন্টিনেন্টাল, বাংলামোটর, সোনারগাঁও, ফার্মগেট, বিজয় সরণি, প্রধান উপদেষ্টার কার্যালয় এবং জাহাঙ্গীর গেট।

১০ ঘণ্টা আগে

বাংলাদেশ চায় চীন অর্থনৈতিকভাবে পাশে থাকুক: মির্জা ফখরুল

মির্জা ফখরুল বলেন, বর্তমান বিশ্বে চীনের রাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্ব ক্রমেই বাড়ছে। উন্নয়নশীল দেশগুলোর মতো বাংলাদেশও বাণিজ্য, উন্নয়ন ও নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে চীনের সঙ্গে সহযোগিতা আরও বিস্তৃত করতে আগ্রহী।

১১ ঘণ্টা আগে

বন্যা-জলোচ্ছ্বাস প্রতিরোধে বেঁড়িবাধ নির্মাণসহ নানা পরিকল্পনা নিয়েছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

বেলা সাড়ে ১১টায় পেকুয়া উপজেলা মাঠে শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ১০০ ঘর নির্মাণ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি জানান, পানি উন্নয়ন বোর্ড কোনো স্লুইসগেটের দায়িত্বে থাকবে না। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরাই এটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে।’

১২ ঘণ্টা আগে

টিকার মাধ্যমে জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধ সম্ভব: এনআইসিআরএইচ পরিচালক

জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিআরএইচ) পরিচালক ডা. মোস্তফা আজিজ সুমন বলেছেন, সব ধরনের ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব না হলেও জরায়ুমুখের ক্যান্সারের মতো কিছু ক্যান্সার, টিকার মাধ্যমে প্রতিরোধ করা যায়।

১২ ঘণ্টা আগে