সাবেক সচিব শাহ কামাল ৫ দিনের রিমান্ডে

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেফতার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ কামালসহ দুই জনকে পাঁচ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।

রবিবার (১৮ আগস্ট) বিকালে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদের আদালত এই আদেশ দেন। রিমান্ডে যাওয়া অপর আসামি হলেন মো. নুসরাত হোসেন।

এর আগে মামলাটির তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ রেজাউল আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আজ রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন আসামিদের পক্ষের আইনজীবীরা। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন।

মোহাম্মদপুর থানার আদালতে সাধারণ নিবন্ধন শাখার উপ-পরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন রিমান্ডের তথ্য নিশ্চিত করেন।

শনিবার (১৭ আগস্ট) রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল আসামিদের গ্রেফতার করে।

১৬ আগস্ট সাবেক এই সচিবের মোহাম্মদপুরের বাসায় পুলিশের অভিযানে ৩ কোটি ১ লাখ টাকা এবং ১০ লাখ টাকা মূল্যমানের বৈদেশিক মুদ্রা উদ্ধার হয়েছিল। পুলিশ কর্মকর্তারা জানান, অবৈধভাবে উপার্জিত এসব অর্থ সাবেক সচিব শাহ কামাল বাসায় রেখেছিলেন। সরকার পরিবর্তনের পর তিনি আত্মগোপনে চলে যান।

২০২০ সালের ২৯ জুন সরকারি চাকরি থেকে শাহ কামালকে অবসর দেওয়া হয়।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

দেশের সামনে অত্যন্ত কঠিন সময়: প্রধানমন্ত্রী

দেশের সামনে কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এ সময় হেসেখেলে চললে দেশের অনেক ক্ষতি হবে।

২ ঘণ্টা আগে

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৫৮৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু নেই।

৪ ঘণ্টা আগে

রামিসা হত্যা ও ধর্ষণ মামলায় সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা সরকারের

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, আগামীকাল সোমবার রামিসা হত্যা ও ধর্ষণ মামলার বিচার কার্যক্রম শুরু হচ্ছে। এ মামলায় আসামির সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছে সরকার।

৪ ঘণ্টা আগে

গরমে কাহিল ‘ডোনাল্ড ট্রাম্প’, স্বস্তি দিতে দুটি ফ্যান

ঢাকার মিরপুরে জাতীয় চিড়িয়াখানার আলোচিত অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে প্রচণ্ড গরম থেকে স্বস্তি দিতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। তার খাঁচায় বসানো হয়েছে দুটি স্ট্যান্ড ফ্যান। পাশাপাশি দিনে কয়েকবার গোসল করানো ও নিয়মিত পানি ছিটিয়ে শরীর ঠান্ডা রাখা হচ্ছে।

৫ ঘণ্টা আগে