সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারত থেকে গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে জেলার গোমস্তাপুর ‍উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহতের নাম সাইফুল ইসলাম (৩০)। তিনি একই ইউনিয়নের নগরপাড়ার হাসান আলীর ছেলে।

স্থানীয়রা জানান, ওই রাতে সাইফুলসহ কয়েকজন রোকনপুর সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে যায়। এ সময় ভারতের ১৫৯-বিএসএফের ইটাঘাটা বিওপির টহলরত সদস্যরা গুলি চালালে সাইফুল ঘটনাস্থলেই মারা যায়। তার মৃতদেহ ভারতের অভ্যন্তরে রয়েছে।

রাধানগর ইউপি চেয়ারম্যান মতিউর রহমান জানান, সাইফুলের পরিবার বিষয়টি তাকে জানিয়েছে।

এ ব্যাপারে বিজিবির রোকনপুর বিওপি কমান্ডার নায়েব সুবেদার আজাদ রহমান জানান, বিষয়টি শুনেছেন। এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ঢাকায় গোলাপি রঙের বাস উদ্বোধন আজ, থাকবেন নারী চালক-কন্ডাক্টর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি নির্বাচনি ইশতেহারে নারীদের জন্য পৃথক বাস সেবা চালুর প্রতিশ্রুতি দিয়েছিল। সরকারের বয়স ছয় মাস পূর্ণ হওয়ার দিনেই চালু হচ্ছে এই সেবা।

১২ ঘণ্টা আগে

শেখ হাসিনা দেশে ফিরলে ‘তামাদি’ মওকুফের সুযোগ পাবেন না: প্রসিকিউশন

প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামিম বলেন, যারা পলাতক থাকে, তারা ফিরে এসে সবসময় একটা কথা বলে— তিনি প্রসিডিং সম্পর্কে জানতেন না। তারা বলতে পারেন, ‘যেহেতু আমার অগোচরে (বিচার) হয়েছে, অতএব আমি এই তামাদি মওকুফ চাই।’ শেখ হাসিনাসহ অন্য আসামিরা এ অজুহাত দিতে পারবেন না। কারণ তারা এ মামলা সম্পর্কে জানেন এবং

১৪ ঘণ্টা আগে

বিভ্রান্তকারীরা বিভ্রান্ত করতে এলে সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী

রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা সোয়া ৬টার দিকে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে ফ্যামিল কার্ড বিতরণ এবং মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের ব্যক্তিদের মধ্যে সম্মানি ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

১৬ ঘণ্টা আগে

সরকারের বেসরকারিভাবে জ্বালানি আমদানির সিদ্ধান্তে শ্রমিক নেতাদের আস্থা

সমাবেশে শ্রমিক নেতারা বলেন, জ্বালানি খাতে শ্রমিকদের বিদ্যমান সুযোগ-সুবিধা কমানোর উদ্যোগ, দ্বিপক্ষীয় চুক্তি নিয়ে গড়িমসি এবং শ্রমিক সংগঠনের কার্যক্রমে হস্তক্ষেপ বন্ধ করতে হবে। একই সঙ্গে দীর্ঘদিন ধরে চুক্তিভিত্তিকভাবে কাজ করা অভিজ্ঞ শ্রমিকদের নতুন নিয়োগে অগ্রাধিকার দেওয়ার দাবিও জানান তারা।

১৭ ঘণ্টা আগে