প্রতিবেদক, রাজনীতি ডটকম

কোরবানির গরুবাহী গাড়ি থেকে চাঁদা আদায়ের অভিযোগে নারায়ণগঞ্জ জেলা পুলিশের পাঁচ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
শনিবার (১৫ জুন) পুলিশ সদর দফতরের এআইজি ইনামুল হক সাগর এ খবর জানান।
কোরবানির গরুবাহী গাড়ি থেকে পুলিশ সদস্যের অর্থ আদায়ের খবর বৃহস্পতিবার (১৩ জুন) একটি বেসরকারি টেলিভিশনে প্রচারের পরিপ্রেক্ষিতে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল ওই দিনই এসআই (নিরস্ত্র) শেখ নজরুল ইসলাম, রূপগঞ্জ থানা, নারায়ণগঞ্জ; এসআই (সশস্ত্র) মো. আসাদুজ্জামান, পুলিশ লাইন্স, নারায়ণগঞ্জ; কনস্টেবল মো. নাজির শেখ, পুলিশ লাইন্স, নারায়ণগঞ্জ; কনস্টেবল যুগল মন্ডল, পুলিশ লাইন্স, নারায়ণগঞ্জ এবং কনস্টেবল তানভীর হোসেন আকাশ, পুলিশ লাইন্স, নারায়ণগঞ্জকে সাময়িক বরখাস্ত করেছে।
ঢাকা-সিলেট মহাসড়কে গরুবাহী গাড়ি আটকিয়ে টাকা আদায়ের অভিযোগ করা হয় ওই রিপোর্টে।
এ ঘটনা তদন্তে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) চাইলাম মারমাকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটির রিপোর্টের প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে এআইজি ইনামুল হক সাগর জানান, কারো বিরুদ্ধে কোরবানির পশুর হাটে চাঁদাবাজি অথবা কাউকে হয়রানির অভিযোগ পাওয়া গেলে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছে। অপরাধী যেই হোক তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, বৈঠকে মন্ত্রণালয়ের চলমান উন্নয়ন কার্যক্রম, প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়নকাল ও অর্থবরাদ্দসহ বিস্তারিত তথ্য কমিটির সামনে তুলে ধরা হয়। নদীভাঙন রোধে আগাম প্রস্তুতি গ্রহণ, বৃক্ষরোপণসহ বিভিন্ন উদ্যোগের বিষয়ে আলোচনা হয়।
১৬ ঘণ্টা আগে
ময়মনসিংহের ত্রিশালে বালুর ঘাটে ইজারাদারের এক কর্মীকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কর্তৃক চড়-থাপ্পড় ও লাঠি দিয়ে মারধরের ঘটনায় তীব্র প্রতিবাদ ও গভীর উদ্বেগ জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। সংস্থাটি বলেছে, কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটেরই নাগরিককে চড়-থাপ্পড়, লাঠিপেটা বা শারীরিকভাবে শাস্তি দেওয়ার
১৭ ঘণ্টা আগে
তিনি বলেন, ‘সুষ্ঠু ও কার্যকরভাবে এ নীতিমালা বাস্তবায়ন করা হলে নগরীর যানজট নিয়ন্ত্রণ, যান চলাচলে শৃঙ্খলা এবং সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে স্থানীয় সরকারের মাধ্যমে নিয়মতান্ত্রিক লাইসেন্সিং ও নিবন্ধন কার্যক্রমের ফলে সরকারের কোষাগারে রাজস্ব জমা হবে।’
১৯ ঘণ্টা আগে
মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানো এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।
১৯ ঘণ্টা আগে