রাজধানীতে পিস্তলসহ ৬ জন অস্ত্র বিক্রেতা গ্রেফতার

বাসস
গ্রেপ্তারের প্রতীকী

রাজধানীর বাড্ডা এলাকা থেকে ৪টি পিস্তল ও অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ ৬ জন অস্ত্র বিক্রেতাকে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার রাতে রাজধানীর বাড্ডা থানার উত্তর বাড্ডা ও হাজী আব্দুল হামিদ রোডস্থ পূর্ব-পদরদিয়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- অবৈধ অস্ত্র ব্যবসায়ী চক্রের মূলহোতা মো. মোখলেছুর রহমান সাগর (৪২), তার প্রধান সহযোগী মো. তানভির আহম্মেদ (৩২), অনিক হাসান (২৮), মো. আবু ইউসুফ সৈকত (২৮), রাজু হোসেন (৩৮) ও মো. আমির হোসেন (৪০)। তাদের বাড়ি পিরোজপুর জেলার নেছারাবাদ থানার দক্ষিন কৌড়ি খাড়া গ্রামে।

তাদের কাছ থেকে ৪টি পিস্তল, ৪ রাউন্ড কার্তুজ, ৭টি পিস্তলের কাঠের ফর্মা, ১০টি ফায়ারিং ম্যাকানিজম, ৪টি ট্রিগার, ২টি পিস্তলের হ্যান্ডগ্রিপ, ২টি ড্রিল বিট, ৫টি রেত, ৫০টি স্প্রিং, ৪০টি পিস্তলের নাট বল্টু, ২টি কম্পাস, ৩টি গাজ, ৪টি ক্লাম, ২টি ড্রিল মেশিন, ২টি বাইস, ১টি বার্ণি স্কেল, ১টি মুগুর, ৪টি ক্লাম, ২০টি হেস্কো ফ্রেম, ২টি গোল্ড এলএস ফ্লাম, ১টি টুল বক্স, ১টি গ্যারেন্ডার মেশিন, ১টি কাঠের যোগান, ১টি হাতুরি ও ৪টি শিরিস কাগজ উদ্ধার করা হয়।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর কারওয়ানবাজারস্থ র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১০ এর কমান্ডিং অফিসার (অধিনায়ক) এ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন এসব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে র‌্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এম. জে. সোহেলসহ র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কমান্ডিং অফিসার মোহাম্মদ ফরিদ উদ্দিন জানান, সোমবার রাত আনুমানিক ১১টার দিকে র‌্যাব-১০ এর একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর বাড্ডা থানার উত্তর বাড্ডা এলাকায় অভিযান চালায়।

অভিযানে প্রথমে মো. মোখলেছুর রহমান সাগর (৪২) ও তার প্রধান সহযোগী তানভিরকে আটক করা হয়।

গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যমতে র‌্যাব-১০ এর সদস্যরা সোমবার দিবাগত রাত ৩টার দিকে রাজধানী বাড্ডা থানার হাজী আব্দুল হামিদ রোডস্থ পূর্ব-পদরদিয়া এলাকা থেকে অপর ৪ জন জনকে গ্রেফতার করে।

র‌্যাব বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত মো. মোখলেছুর রহমান সাগর অবৈধ অস্ত্র তৈরি ও অস্ত্র ব্যবসায়ী চক্রটির মূলহোতা। সে পেশায় একজন ভাস্কর্য/মূর্তি তৈরির কারিগর। মোখলেছুর রহমান সাগর ভারতের কলকাতায় এবং আসামের শিলিগুঁড়িতে প্রায় ১২ বছর যাবৎ ভাস্কর্য/মূর্তি তৈরির কারিগর হিসেবে কাজ করে আসছিল। সেখানে সুকুমার নামের একজন অস্ত্র তৈরির কারিগরের সাথে তার পরিচয় হয় এবং তার কাছ থেকে মোখলেছুর রহমান সাগর অস্ত্র তৈরির দক্ষতা অর্জন করে। পরে মোখলেছুর রহমান সাগর দেশে এসে অস্ত্র তৈরি শুরু করে।

তারা প্রতিটি পিস্তল/অস্ত্র তিন লাখ টাকায় বিক্রি করতো। স্বল্প সময়ে অধিক অর্থ উপার্জনের উদ্দেশ্যে এই ব্যবসার সাথে নিজেকে সম্পৃক্ত করেছিল বলে তারা র‌্যাবের কাছে স্বীকার করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

এক ‘ইউনিভার্সাল কার্ডে’ সব সেবা একীভূত করবে সরকার: প্রধানমন্ত্রী

সরকারপ্রধান বলেন, সবগুলোকে একসময় আমরা একটি কার্ডের মধ্যে নিয়ে আসতে চাই। সে জন্যই আমরা সিদ্ধান্ত নিয়েছি— পর্যায়ক্রমিকভাবে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, প্রবাসী কার্ড, ইমাম-মুয়াজ্জিনদের সম্মানির কার্ড— সবকিছু আমরা ‘ইউনিভার্সাল কার্ড’ নামে একটি কার্ডের ভেতরে নিয়ে আসব।

১২ ঘণ্টা আগে

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে বৃহস্পতিবার ফের লংমার্চ ঘোষণা শিক্ষার্থীদের

পদত্যাগের আলটিমেটাম দিয়ে রাহাত বলে, ‘আজ রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। তা না হলে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর সায়েন্স ল্যাব মোড় থেকে লংমার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করব।’

১৩ ঘণ্টা আগে

দেড় ঘণ্টা অবস্থানের পর শিক্ষা ভবনের সামনে থেকে সরলেন শিক্ষার্থীরা

সচিবালয় অভিমুখে ‘লংমার্চ’ নিয়ে আসা আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে পুলিশের বাধার মুখে পড়েছিলেন। সেখানে প্রায় দেড় ঘণ্টা অবস্থান করে তারা থেকে সরে গেছেন। পরে সচিবালয় থেকে শিক্ষা ভবন পর্যন্ত উভয়মুখী সড়ক খুলে দেওয়া হয়েছে।

১৫ ঘণ্টা আগে

১৫ বছরে রেলে ১৩৩৪ দুর্ঘটনা, বেশির ভাগই পূর্বাঞ্চলে: রেলপথমন্ত্রী

মন্ত্রী জানান, মোট ১ হাজার ৩৩৪টি দুর্ঘটনার মধ্যে পূর্বাঞ্চলে ঘটেছে ১ হাজার ৫১টি, আর পশ্চিমাঞ্চলে ২৮৩টি। তাঁর ভাষ্য, রেললাইনের ত্রুটির পাশাপাশি চাকার শার্প ফ্লেঞ্জ, গেজের অসামঞ্জস্য এবং প্রাকৃতিক কারণে লাইন বেঁকে যাওয়া বা দেবে যাওয়ার মতো কারণেও ট্রেন লাইনচ্যুত হতে পারে।

১৫ ঘণ্টা আগে