প্রতিবেদক, রাজনীতি ডটকম

নিয়োগে অনিয়ম ও আর্থিক দুর্নীতির অভিযোগে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস নগদের বনানী কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানের পর দুদক জানিয়েছে, নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়েছে তারা।
এদিকে নগদে স্বজনপ্রীতির মাধ্যমে নিয়োগে অনিয়মের পাশাপাশি ১৫০ টাকা আত্মসাতের অভিযোগে উঠে এসেছিল সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের পিএ ও বর্তমানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের ব্যক্তিগত কর্মকর্তা আতিক মোর্শেদের নাম। তাকে ও তার স্ত্রীকে দুদক তলব করেছে জিজ্ঞাসাবাদের জন্য।
নগদে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও ১৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগের পরিপ্রেক্ষিতে রোববার (১ জুন) নগদ কার্যালয়ে দুদক অভিযান চালায়। এ বিষয়েই জিজ্ঞাসাবাদের জন্য সোমবার (২ জুন) ডাকা হয়েছে আতিক মোর্শেদ ও তার স্ত্রীকে।
এর আগে প্রধান উপদেষ্টার ডাক ও টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের ব্যক্তিগত কর্মকর্তা আতিক মোর্শেদের বিরুদ্ধে অনিয়ম ও তার স্ত্রী জাকিয়া সুলতানাকে নগদে নিয়োগ দেওয়া নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। বিষয়টি আমলে নিয়ে অভিযানে নামে দুদক।
অভিযান শেষে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠায় দুদক। বিজ্ঞপ্তিতে বলা হয়, নগদে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও ১৫০ কোটি টাকা আত্মসাতের অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের একটি এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনার সময় দুদকের টিম নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়েছে বলেও জানানো হয়েছে।
দুদক জানিয়েছে, ১৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগের সত্যাসত্য যাচাইয়ে প্রয়োজনীয় রেকর্ডপত্র চাওয়া হয়েছে। রেকর্ডপত্র পেলে তারপর দুদকের টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।
তবে দুদকে অভিযান পরিচালনার সময়ে সেখানে উপস্থিত ছিলেন না আতিক মোর্শেদ ও তার স্ত্রী জাকিয়া সুলতানা। পরে তাদের জিজ্ঞাসাবাদের জন্য সোমবার দুদকে ডাকা হয়েছে।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আখতারুল ইসলাম জানিয়েছেন, তাদের একটি টিম নগদে অভিযানে গিয়েছিল। সেখানে আতিক ও তার স্ত্রী না থাকায় তাদের সঙ্গে কথা বলতে পারেননি দুদক কর্মকর্তারা। এ কারণে সোমবার তাদের দুজনকে দুদকে যেতে বলা হয়েছে।

ভাইভায় নম্বর বাড়লে নিয়োগে দলীয়করণ, রাজনৈতিক স্বজনপ্রীতি ও দুর্নীতির সুযোগ তৈরি হবে—এমন অভিযোগ এনে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) গভীর রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন তারা।
৫ ঘণ্টা আগে
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের কার্যক্রম শুরু হলেও মূল আয়োজন শুরু হবে ২২ সেপ্টেম্বর। সেদিন জাতিসংঘের সদস্য দেশগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধানদের ভাষণের মধ্য দিয়ে শুরু হবে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক। প্রধানমন্ত্রী তারেক রহমানেরও এ অধিবেশনে যোগ দেওয়ার কথা রয়েছে।
১৫ ঘণ্টা আগে
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, একদিনে ডেঙ্গুতে মৃত্যু ও হাসপাতালে ভর্তির সংখ্যা এ বছরে এটিই সর্বোচ্চ। অর্থাৎ এ বছরে একদিনে ডেঙ্গুতে এত বেশি মানুষের মৃত্যু হয়নি, একদিনে এত বেশি রোগী হাসপাতালেও ভর্তি হননি।
১৬ ঘণ্টা আগে
বেনজীরকে ‘জঘন্য হত্যাকারী’ আখ্যা দিয়ে সংসদে প্রতিমন্ত্রী বলেন, আমাদের কাছে যে তথ্য আছে তাতে বেনজীর ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র সেন্ট লুসিয়ায় যাননি। দুবাইয়ে আছেন। তাকে দুবাই থেকে দেশে ফিরিয়ে আনা হবে।
১৬ ঘণ্টা আগে