প্রতিবেদক, রাজনীতি ডটকম

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও মানহানিকর তথ্য ছড়ানোর অভিযোগে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
শনিবার (১৩ জুন) অ্যাটর্নি জেনারেলের পক্ষে তার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন জিডিটি করেন।
জিডিতে বলা হয়েছে, গত ১১ জুন সকালে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে অবস্থানকালে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ফেসবুকে একটি পোস্ট দেখতে পান। সেখানে আইনজীবী এবিএম ইব্রাহিম খলিলের একটি ফেসবুক আইডি থেকে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগসংবলিত একটি চিঠি প্রকাশ করা হয়। অভিযোগ করা হয়েছে, ওই চিঠির তথ্য সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
জিডিতে উল্লেখ করা হয়, চিঠিতে দাবি করা হয়েছে যে, চলতি বছরের জানুয়ারিতে একটি মামলার বিষয়ে চুক্তিবদ্ধ হয়ে অর্থ গ্রহণ করেছিলেন রুহুল কুদ্দুস কাজল। অথচ তিনি গত ২৫ মে রাষ্ট্রপতির নিয়োগের মাধ্যমে অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব গ্রহণ করেন। একই চিঠিতে অর্থের পরিমাণ সম্পর্কেও পরস্পরবিরোধী তথ্য দেওয়া হয়েছে।
এ ছাড়া তার নিয়োগ, প্রধান বিচারপতি, চেম্বার জজ এবং আপিল বিভাগের কার্যক্রম ও কজলিস্ট নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এর মাধ্যমে বিচার বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টা করা হয়েছে বলেও জিডিতে উল্লেখ করা হয়।
জিডির তথ্য অনুযায়ী, চিঠিটি প্রথমে একটি ফেসবুক আইডি থেকে প্রকাশ করা হয় এবং পরে বিভিন্ন ফেসবুক পেজ, গ্রুপ ও অনলাইন মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এতে অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও বিচার বিভাগের বিরুদ্ধেজনমনে নেতিবাচক ধারণা তৈরির অপচেষ্টা চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে।
জিডিতে আরও বলা হয়েছে, দায়িত্ব গ্রহণের পর অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে এবং এর আগে দুর্নীতির অভিযোগে কয়েকজনকে চাকরিচ্যুত করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তি বা চাকরিচ্যুতদের কোনো ধরনের সম্পৃক্ততা বা ইন্ধন থাকতে পারে বলেও সন্দেহ প্রকাশ করা হয়েছে।
ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি ও তাদের সহযোগীদের দ্রুত শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য জিডিতে পুলিশের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
রাজনীতি/আরআইআর

ময়মনসিংহের ত্রিশালে বালুর ঘাটে ইজারাদারের এক কর্মীকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কর্তৃক চড়-থাপ্পড় ও লাঠি দিয়ে মারধরের ঘটনায় তীব্র প্রতিবাদ ও গভীর উদ্বেগ জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। সংস্থাটি বলেছে, কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটেরই নাগরিককে চড়-থাপ্পড়, লাঠিপেটা বা শারীরিকভাবে শাস্তি দেওয়ার
১০ ঘণ্টা আগে
তিনি বলেন, ‘সুষ্ঠু ও কার্যকরভাবে এ নীতিমালা বাস্তবায়ন করা হলে নগরীর যানজট নিয়ন্ত্রণ, যান চলাচলে শৃঙ্খলা এবং সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে স্থানীয় সরকারের মাধ্যমে নিয়মতান্ত্রিক লাইসেন্সিং ও নিবন্ধন কার্যক্রমের ফলে সরকারের কোষাগারে রাজস্ব জমা হবে।’
১২ ঘণ্টা আগে
মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানো এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।
১৩ ঘণ্টা আগে
দেশে চলমান গ্যাস-সংকট নিরসনে সরকারের সীমিত সামর্থ্য ও বর্তমান কাঠামোগত পরিস্থিতির কথা তুলে ধরেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেছেন, ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) মেরামত সম্পন্ন না হওয়া পর্যন্ত আপাতত লোডশেডিং ব্যবস্থাপনা এবং অপেক্ষা করা ছাড়া এখন আর কোনো উপায়
১৩ ঘণ্টা আগে