সচিবালয়ে সংঘর্ষ: তিন মামলায় আসামি ১০ হাজার আনসার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৬ আগস্ট ২০২৪, ২২: ০২

শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ ও সেনা সদস্যদের ওপর হামলার ঘটনায় সাধারণ আনসার সদস্যদের বিরুদ্ধে ডিএমপির তিন থানায় তিনটি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় ৪২০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০ হাজার আনসার সদস্যকে আসামি করা হয়েছে। তিন মামলায় এখনও পর্যন্ত ৩৬৯ জন আনসার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৬ আগস্ট) দুপুরে শাহবাগ, রমনা ও পল্টন থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট থানায় কর্মর্কতারা।

শাহবাগ থানা সূত্রে জানা যায়, সচিবালয়ে হামলা-ভাঙচুরের ঘটনায় আনসার সদস্যদের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে। এ মামলায় এজাহারনামা আসামি ২০৮ জন এবং অজ্ঞাতনামা আরও ৩ হাজার আনসার সদস্যকে আসামি করা হয়েছে। এ ঘটনায় শাহবাগ থানায় ১৮৯ জন আনসার সদস্য গ্রেফতার আছেন।

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আজাহারুল ইসলাম বলেন, ‘সচিবালয়ের ঘটনায় শাহবাগ থানায় দায়ের হওয়া মামলায় ২০৮ জন আনসার সদস্যের নাম উল্লেখ করে অজ্ঞাত হিসেবে দুই থেকে তিন হাজার জনকে আসামি করা হয়েছে। এ মামলায় এখনও পর্যন্ত ১৮৯ জন আনসার সদস্য গ্রেফতার আছে।’

পল্টন থানা সূত্রে জানা যায়, একই ঘটনায় পল্টন থানায়ও আন্দোলনরত আনসার সদস্যদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। এ মামলায় এজাহারনামীয় আসামি ১১৪ জনে নাম উল্লেখ করে আরও ৪ হাজার আনসার সদস্যকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এ মামলায় ৯৫ জন আনসার সদস্যকে গ্রেফতার করেছে পল্টন থানা পুলিশ।

রমনা থানা সূত্রে জানা যায়, সচিবালয়ে হামলা-ভাঙচুরের ঘটনায় রমনা থানায়ও একটি মামলা হয়েছে। মামলায় ৯৮ জন আনসার সদস্যের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩ হাজার আনসার সদস্যকে আসামি করা হয়েছে। এ মামলায় রমনা থানায় এখনও পর্যন্ত গ্রেফতার ৮৫ জন আনসার সদস্য।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৫৮৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু নেই।

৪ ঘণ্টা আগে

রামিসা হত্যা ও ধর্ষণ মামলায় সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা সরকারের

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, আগামীকাল সোমবার রামিসা হত্যা ও ধর্ষণ মামলার বিচার কার্যক্রম শুরু হচ্ছে। এ মামলায় আসামির সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছে সরকার।

৪ ঘণ্টা আগে

গরমে কাহিল ‘ডোনাল্ড ট্রাম্প’, স্বস্তি দিতে দুটি ফ্যান

ঢাকার মিরপুরে জাতীয় চিড়িয়াখানার আলোচিত অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে প্রচণ্ড গরম থেকে স্বস্তি দিতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। তার খাঁচায় বসানো হয়েছে দুটি স্ট্যান্ড ফ্যান। পাশাপাশি দিনে কয়েকবার গোসল করানো ও নিয়মিত পানি ছিটিয়ে শরীর ঠান্ডা রাখা হচ্ছে।

৪ ঘণ্টা আগে

আদ্-দ্বীনে নবজাতক মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে নোটিশ

রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন এবং দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর চিকিৎসাসেবার মান যাচাইয়ের দাবিতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

৬ ঘণ্টা আগে