প্রতিবেদক, রাজনীতি ডটকম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আশুলিয়ায় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী রবিউস সানি শিপু হত্যাচেষ্টা মামলায় জাতীয় সংসদের সাবেক হুইপ ও সাবেক এমপি মাহবুব আরা বেগম গিনির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (১ অক্টোবর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক এ আদেশ দেন।
গতকাল সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে সংসদের সাবেক হুইপ মাহবুব আরা বেগম গিনিকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ। পরে তাকে ঢাকায় ডিবি কার্যালয়ে নেয়া হয়।
আজ দুপুরে গিনিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাবেয়া সুলতানা তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ৪ আগস্ট বিকেলে আশুলিয়ার বাইপাইল এলাকায় গুলিতে রবিউস সানি শিপু আহত হন। আহত অবস্থায় চিকিৎসার জন্য তাকে বিভিন্ন হাসপাতালে নেয়া হয়। তবে তাকে চিকিৎসা নিতে দেয়া হয়নি। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন তিনি। গত ১১ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করেন শিপু।
এদিকে, গাইবান্ধার বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও আগুন দেয়ার অভিযোগে সাবেক এ এমপি মাহাবুব আরা বেগম গিনিসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে দুটি মামলা হয়।
গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম বাদী হয়ে ১৮ আগস্ট সদর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন। এ মামলায় সাবেক এমপি গিনিসহ ৯৭ জনকে আসামি করা হয়।

বাংলাদেশ পুলিশের ১৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলি-পদায়নের কথা জানানো হয়।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ভারসাম্য উন্নয়নে ভারতকে বাংলাদেশ থেকে আরও বেশি পণ্য আমদানির আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। একই সঙ্গে বাংলা কিউআর-এর ব্যবহার বাড়ানো, আন্তঃসীমান্ত ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা সম্প্রসারণ এবং প্রযুক্তি ও শিল্প খাতে ভারতীয় বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব
৫ ঘণ্টা আগে
সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ার বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের প্রসিকিউটর ত
৬ ঘণ্টা আগে
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের কৌঁসুলি তরিকুল ইসলাম।
৬ ঘণ্টা আগে