আশুলিয়ায় হত্যার পর লাশ পোড়ানোর ঘটনায় ১৬ জন জড়িত

ডেস্ক, রাজনীতি ডটকম

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আশুলিয়ায় হত্যার পর ৬ জনের লাশ পোড়ানোর ঘটনায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম ও ঢাকার তৎকালীন পুলিশ সুপারসহ ১৬ জনের সম্পৃক্ততা পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তদন্ত শেষে প্রতিবেদন প্রসিকিউশনে দাখিল করা হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) সকালে মামলাটির শুনানিতে গ্রেপ্তার পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ হিল কাফি, শাহিদুল ইসলামসহ মোট ৭ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

প্রসিকিউশনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, আশুলিয়ার ঘটনা ছিল পূর্বপরিকল্পিত এবং সংঘবদ্ধ একটি হত্যাকাণ্ড। আমরা তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। অভিযোগপত্রে যাদের নাম এসেছে, তারা প্রত্যেকেই প্রভাবশালী ও ক্ষমতাবান ছিলেন। সেই কারণে এই মামলার গুরুত্ব অনেক বেশি।

তদন্ত সংস্থার প্রতিবেদন থেকে জানা গেছে, আশুলিয়ায় ২০২৪ সালের ভয়াবহ ওই ঘটনায় পরিকল্পিতভাবে ছয়জনকে হত্যা করা হয়। পরে মরদেহ গোপন করতে আগুনে পুড়িয়ে ফেলা হয়। বিষয়টি নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনা এবং উদ্বেগ তৈরি হয়েছিল।

আরও জানা গেছে, এই হত্যাকাণ্ডে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ১৬ জনকে চিহ্নিত করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম, ঢাকার তৎকালীন পুলিশ সুপার, বিভিন্ন পর্যায়ের আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও স্থানীয় প্রভাবশালীরা।

অপরদিকে, এদিন এই মামলায় গ্রেপ্তার পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ হিল কাফি, শাহিদুল ইসলামসহ ৭ জনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে।

এ ছাড়া, মানবতাবিরোধী অপরাধ মামলায় চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও গুমসংক্রান্ত মামলায় জিয়াউল আহসানকে আদালতে উপস্থাপন করা হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বেনজীরকে ফেরাতে ব্যর্থ সরকার, সংসদে বিরোধীদলের ক্ষোভ

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে সরকার ব্যর্থ হয়েছে বলে জাতীয় সংসদে ক্ষোভ জানিয়েছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। দুবাইয়ে গ্রেপ্তারের পরও বেনজীরের জামিনে মুক্তি এবং পরে তার সেন্ট লুসিয়ায় যাওয়ার খবর জানিয়ে তারা দ্রুত তাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন।

১২ ঘণ্টা আগে

জেনারেল ওসমানীর জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তিসহ জন্ম-মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি

নোটিশে মনিরুল হক চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি হতাশ ও লজ্জিত হয়েছেন। তার দাবি, প্রবীণ কিছু মানুষ ছিলেন অনুষ্ঠানের বক্তা ও শ্রোতা, যাদের বয়স ৭০ থেকে ৮০ বছরের বেশি।

১৪ ঘণ্টা আগে

ডাকাতি-খুনে সাজাপ্রাপ্ত, আত্মসমর্পণ করে কারাগারে ১০৪ বছরের বৃদ্ধ

নুর মোহাম্মদ এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছিলেন। পরে আদালত থেকে জামিন নিয়ে তিনি পলাতক হন। মামলার রায় ঘোষণার সময়ও তিনি পলাতক ছিলেন। দুই যুগ পর সেই মামলায় ১০ বছরের সাজা ভোগ করতে ১০৪ বছর বয়সে কারাগারে গেলেন তিনি।

১৫ ঘণ্টা আগে

বাগবিতণ্ডার জেরে প্রধান বিচারপতির এজলাস ত্যাগ, যা বলছেন অ্যাটর্নি জেনারেল

তথ্য গোপন ও আদালতের সঙ্গে প্রতারণার অভিযোগে এক আইনজীবী ও মামলার আবেদনকারীকে পাঁচ লাখ টাকা করে জরিমানা করাকে কেন্দ্র করে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং সুপ্রিম কোর্ট বার সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের মধ্যে বাগবিতণ্ডা প্রসঙ্গে মুখ খুলেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ম

১৬ ঘণ্টা আগে
Advertisement