মাকে কুপিয়ে হত্যা, ছেলে গ্রেপ্তার

টাঙ্গাইল প্রতিনিধি
মাকে হত্যার অভিযোগে গ্রেপ্তার রাজিব। ছবি: পুলিশ

টাঙ্গাইলের মধুপুরে ছেলের বিরুদ্ধে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বাধা দিতে গেলে তিনি স্ত্রীকেও কুপিয়ে আহত করেন।

শুক্রবার (১৪ মার্চ) রাত ৮টার দিকে উপজেলা মহিষমারা ইউনিয়নের শালিকা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ শনিবার ভোরে অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করেছে।

নিহত রাজিয়া বেগম (৪৫) ওই এলাকার খাইরুল ইসলামের স্ত্রী। তার ছেলে রাজিবকে পুলিশ আটক করেছে। স্থানীয়রা জানিয়েছেন, রাজিব নিয়মিত নেশা করেন।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরানুল কবির বলেন, রাতে নেশাগ্রস্ত ছেলে রাজিব তার মা রাজিয়া বেগমের কাছে টাকা চান। টাকা দিতে না চাইলে রাজিব তার মাকে দা দিয়ে কোপাতে থাকেন। রাজিবের স্ত্রী শোভা বাধা দিতে গেলে রাজীব তার স্ত্রীকেও কুপিয়ে আহত করেন। ঘটনাস্থলেই রাজিয়া বেগমের মৃত্যু হয়।

বাড়িতে গোলমালের শব্দ শুনে প্রতিবেশীরা এগিয়ে গে রাজিব পালিয়ে যান। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শোভাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তারা ভোরের দিকে অভিযুক্ত রাজিবকে আটক করে পুলিশকে খবর দেন। পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

ওসি বলেন, নিহত রাজিয়া বেগমের মরদেহ ময়নাতদন্তের জন্য শনিবার টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গ্রেপ্তার রাজিবকে আদালতে পাঠানো হবে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

এআই নজরদারিসহ নতুন অবকাঠামোয় বদলে যাচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের শনাক্ত করতে গত ১৮ আগস্ট চালু হয়েছে এআই তথা কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ক্যামেরা ও ‘অটো ফাইন’ তথা স্বয়ংক্রিয় জরিমানার ব্যবস্থা। রাজধানীর যাত্রাবাড়ীর সাইনবোর্ড থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ক এই নজরদারির আওতায় আনা হয়েছে।

৭ ঘণ্টা আগে

২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজের নিবন্ধন

২০২৭ সালের হজের নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রীদের নিবন্ধন সম্পন্ন করতে হবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সময়ের পর নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না।

৮ ঘণ্টা আগে

শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন

আমীরুল ইসলাম শিশুদের জন্য ছড়া ও গল্পসহ নানা ধরনের সৃজনশীল লেখালেখিতে যুক্ত ছিলেন। দুই শতাধিক বই লিখেছেন তিনি। চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের প্রধান ছিলেন দীর্ঘদিন ধরে।

১১ ঘণ্টা আগে

বাক্‌স্বাধীনতা যেন শালীনতার সীমা লঙ্ঘন না করে: প্রধানমন্ত্রী

সংসদ নেতা বলেন, ‘বর্তমানে দেশে গণতান্ত্রিক একটি পরিবেশ বিরাজ করছে, বাক্‌স্বাধীনতা অবারিত। কিন্তু আমাদের মনে রাখা দরকার, বাক্‌স্বাধীনতা যেন বাক্‌শালীনতার সীমা লঙ্ঘন না করে।’

২০ ঘণ্টা আগে
Advertisement