প্রতিবেদক, রাজনীতি ডটকম

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবিকৃত অবশিষ্ট ১১৯ কোটি টাকা আয়কর দিতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট।
এনবিআরের দাবির বিপরীতে গ্রামীণ কল্যাণের করা ৭টি রেফারেন্স আবেদন খারিজ করে বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
আদালতে গ্রামীণ কল্যাণের পক্ষে ছিলেন আইনজীবী সরদার জিন্নাত আলী। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও সহকারী অ্যাটর্নি জেনারেল তাহমিনা আক্তার পলি।
আজকের এই রায়ের ফলে ২০১১ থেকে ২০১৭ করবর্ষে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা অবশিষ্ট ১১৯ কোটি টাকা গ্রামীণ কল্যাণকে আয়কর হিসেবে দিতে হবে বলে জানান অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।
রাষ্ট্রের প্রধান এই আইন কর্মকর্তা বলেন, গ্রামীণ কল্যাণের কাছে এনবিআর এর দাবি কৃত ৫৫৫ কোটি টাকার মধ্যে ৪৩৬ কোটি টাকা পরিষদ করা হয়েছে। এখন গ্রামীণ কল্যাণকে অবশিষ্ট ১১৯ কোটি টাকা আয়কর দিতে হবে।
গ্রামীণ অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্যসেবায় সুদূরপ্রসারী পরিবর্তন আনতে রোগ নির্ণয়, চিকিৎসা ব্যবস্থাপনা, তথ্য প্রযুক্তির যথাযথ প্রয়োগ এবং সারা দেশে সাশ্রয়ী মূল্যে মানসম্পন্ন সেবা প্রদান করার অঙ্গীকার নিয়ে ১৯৯৬ সালের ৬ নভেম্বর প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয় বলে এটির ওয়েবসাইটে বলা হয়েছে।

ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩৫ জন, লালবাগ বিভাগে ৩৭ জন, ওয়ারী বিভাগে ৯০ জন, মতিঝিল বিভাগে ৬৭ জন, তেজগাঁও বিভাগে ৭১ জন, মিরপুর বিভাগে ১০৫ জন, গুলশান বিভাগে ২৪ জন, উত্তরা বিভাগে ৪১ জন এবং গোয়েন্দা (ডিবি) বিভাগে ১৭ জন রয়েছেন।
২ ঘণ্টা আগে
সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
৩ ঘণ্টা আগে
২০২৪ সালের জুলাই মাসে শান্তিপূর্ণ কোটাবিরোধী আন্দোলনের শুরুর দিনগুলোতে পুলিশ ও তৎকালীন সরকারি দলের অঙ্গসংগঠন যুবলীগ-ছাত্রলীগের অতর্কিত হামলায় অগ্নিগর্ভ হয়ে ওঠে ঢাকাসহ সারা দেশের রাজপথ। এরপরই জোরালো হয় শিক্ষার্থীদের আন্দোলন। ক্ষুব্ধ শিক্ষার্থীরা তখন এক দফা দাবিসহ অন্যান্য দাবি নিয়েও মাঠে নামেন। এ
৪ ঘণ্টা আগে
সমাপনী বক্তব্যে বিরোধী দলীয় নেতা মহান মুক্তিযুদ্ধ, জুলাই গণঅভ্যুত্থানসহ দেশের দূর ও সাম্প্রতিক ইতিহাসের সব শহিদ, যোদ্ধা ও আহত-পঙ্গুদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মত্যাগকে জাতির প্রেরণার উৎস হিসেবে উল্লেখ করে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানান।
১৫ ঘণ্টা আগে