পাহাড়ে শান্তির সুবাতাস বয়, অশান্তি চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী

বান্দরবান প্রতিনিধি
বান্দরবানের রুমায় স্বরাষ্ট্রমন্ত্রী। ছবি: ভিডিও থেকে নেওয়া

বান্দরবানের রুমা উপজেলায় রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক পরিদর্শন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ‘আমরা কোনো ক্রমেই আইন-শৃঙ্খলা ভঙ্গ করতে আর দেব না। এই শান্তি প্রিয় এলাকায়, যেখানে শান্তির সুবাতাস সব সময় বইতো, এখানে অশান্তি হোক এটা আমরা চাই না।’

শনিবার (৬ এপ্রিল) সকালে সোনালী ব্যাংক রুমা শাখার সামনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘ডাকাতির কারণ, কারা করেছে, কাদের সহযোগিতা ছিল এবং কারও গাফিলতি ছিল কি না সব কিছুই দেখা হবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রুমা এমন একটি জায়গায়, যে জায়গায় কোনো দিন এ ধরনের একটা অশান্ত পরিবেশ হবে আমরা চিন্তা করিনি। আমরা সব সময় দেখেছি, শান্তি প্রিয় মানুষগুলো এই এলাকায় থাকেন। হঠাৎ করে এই ঘটনা কেন ঘটল, এটাই আজকে আমাদের কাছে প্রশ্ন।’

তিনি বলেন, ‘ডাকাতির মূল উদ্দেশ্য ছিল বোধ হয় অর্থ সংগ্রহ করা, এখন পর্যন্ত আমরা যা মনে করছি। আমরা সব কিছুই দেখব। অস্ত্র সহকারে এবং পোশাক সহকারে এখানে ঢুকবে; আমাদের নিরাপত্তা বাহিনী বসে থাকবে এটাও কাম্য নয়। যা করার নিরাপত্তা বাহিনী এখন সেটা করবে।’

অভিযান শুরু হবে কি না জানতে চাইলে আসাদুজ্জামান খান বলেন, ‘দেশে নিরাপত্তা বাহিনী, সশস্ত্র বাহিনী রয়েছে, তারা তাদের মতো করে করবেন। কোনো কিছুকেই আমরা আনচ্যালেঞ্জড যেতে দেব না। উৎস কোথায়, কীভাবে হলো সবগুলো আমরা বের করব।’

এত বড় একটা ঘটনা ঘটল, গোয়েন্দা তথ্য আপনাদের কাছে ছিল না—এটাকে কীভাবে দেখছেন গণমাধ্যমকর্মীরা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা সব কিছুই দেখব। কারও গাফিলতি আছে কি না সব কিছুই দেখব। কোন জায়গা থেকে ফেল করেছে কিংবা পায়নি এসব কিছু আমরা দেখব।’

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী দুর্বৃত্তদের হাতে জিম্মি মসজিদের ইমাম নূর হোসেনের সঙ্গে কথা বলেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ঢাকায় গোলাপি রঙের বাস উদ্বোধন আজ, থাকবেন নারী চালক-কন্ডাক্টর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি নির্বাচনি ইশতেহারে নারীদের জন্য পৃথক বাস সেবা চালুর প্রতিশ্রুতি দিয়েছিল। সরকারের বয়স ছয় মাস পূর্ণ হওয়ার দিনেই চালু হচ্ছে এই সেবা।

১২ ঘণ্টা আগে

শেখ হাসিনা দেশে ফিরলে ‘তামাদি’ মওকুফের সুযোগ পাবেন না: প্রসিকিউশন

প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামিম বলেন, যারা পলাতক থাকে, তারা ফিরে এসে সবসময় একটা কথা বলে— তিনি প্রসিডিং সম্পর্কে জানতেন না। তারা বলতে পারেন, ‘যেহেতু আমার অগোচরে (বিচার) হয়েছে, অতএব আমি এই তামাদি মওকুফ চাই।’ শেখ হাসিনাসহ অন্য আসামিরা এ অজুহাত দিতে পারবেন না। কারণ তারা এ মামলা সম্পর্কে জানেন এবং

১৪ ঘণ্টা আগে

বিভ্রান্তকারীরা বিভ্রান্ত করতে এলে সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী

রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা সোয়া ৬টার দিকে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে ফ্যামিল কার্ড বিতরণ এবং মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের ব্যক্তিদের মধ্যে সম্মানি ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

১৬ ঘণ্টা আগে

সরকারের বেসরকারিভাবে জ্বালানি আমদানির সিদ্ধান্তে শ্রমিক নেতাদের আস্থা

সমাবেশে শ্রমিক নেতারা বলেন, জ্বালানি খাতে শ্রমিকদের বিদ্যমান সুযোগ-সুবিধা কমানোর উদ্যোগ, দ্বিপক্ষীয় চুক্তি নিয়ে গড়িমসি এবং শ্রমিক সংগঠনের কার্যক্রমে হস্তক্ষেপ বন্ধ করতে হবে। একই সঙ্গে দীর্ঘদিন ধরে চুক্তিভিত্তিকভাবে কাজ করা অভিজ্ঞ শ্রমিকদের নতুন নিয়োগে অগ্রাধিকার দেওয়ার দাবিও জানান তারা।

১৭ ঘণ্টা আগে