পাবনা প্রতিনিধি

পাবনার চাটমোহরে মালয়েশিয়া প্রবাসী আব্দুর রশিদের স্ত্রী ও সন্তানকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৫ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার ফৈলজানা ইউনিয়নের দিঘুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত প্রবাসীর স্ত্রী লাবনী খাতুন (৩৭) ও রিয়াদ হোসেন (১০) দিঘুলিয়া গ্রামের বাসিন্দা। আব্দুর রশিদ দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় থাকেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে কয়েকজন মুখোশ পরিহিত দুর্বৃত্ত নিহতদের বাড়িতে এসে ঘরবাড়িতে ভাঙচুর চালায়। এ সময় বাড়িতে থাকা মা ও ছেলে চিৎকার দিলে দুর্বৃত্তরা তাদের শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ শুক্রবার সকালে গিয়ে মা ও ছেলের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় এখনো কাউকে শনাক্ত বা আটক করতে পারেনি পুলিশ। এ ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি বিবেচনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ফৈলজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান বলেন, পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। আমরা এ ঘটনার নিন্দা জানাই। যারা এ কাজ করেছে তাদের দ্রুত আইনের আওতায় আনা হোক।
স্থানীয় ইউপি সদস্য মো. নান্নু বলেন, ওই বাড়িতে লাবনী খাতুন, তার ছেলে ও শাশুড়ি থাকতেন। বাড়িতে নতুন ভবন তৈরির কাজ চলছে। ধারণা করা হচ্ছে, কেউ হয়ত টাকা পয়সা চুরি বা ডাকাতি করতে গিয়ে এ ধরনের ঘটনা ঘটিয়েছে। মহিলার মরদেহ রান্না ঘরে পড়েছিল এবং ছেলেটির মরদেহ পাশের এক গাছে ঝুলছিল।
চাটমোহর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুল ইসলাম ঢাকা পোস্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতে নিহতদের বাড়িতে ভাঙচুর চালিয়ে মা ও ছেলেকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। কী কারণে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ প্রকৃত অপরাধীতে খুঁজে বের করতে চেষ্টা করছে।

নৌযানের কারণে মানুষের কোনো ভোগান্তি মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান। তিনি বলেছেন, আমরা নৌ শুমারির মাধ্যমে চিহ্নিত করছি নৌযানের সংখ্যা। নৌযানের ক্যাপাসিটির ওপর নির্ভর করে সেগুলোকে রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে আসা হবে। এই কার্যক্রম শেষ হলে অবৈধ নৌযান আর থাকবে না
৬ ঘণ্টা আগে
নিপীড়ন ও সহিংসতার শিকার হয়ে মিয়ানমার থেকে পালিয়ে আসার এক দশক পর, বর্তমানে প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে বসবাস করছে। জীবিকার সুযোগ সীমিত থাকায়, তাদের অধিকাংশ পরিবারই মানবিক সহায়তার ওপর নির্ভরশীল।
৭ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালকে তিন লাখ টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। রবিবার বিকেল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়।
৭ ঘণ্টা আগে
দেশের সামনে কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এ সময় হেসেখেলে চললে দেশের অনেক ক্ষতি হবে।
৮ ঘণ্টা আগে