ঢাকা মেডিকেল থেকে এক নবজাতক চুরি

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জন্ম নেওয়া যমজ নবজাতকের একজনকে চুরির ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার বেলা পৌনে ১টার দিকে ঘটনাটি ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এক নারী ২১২ নম্বর ওয়ার্ডে সিজারের মাধ্যমে দুটি যমজ সন্তান জন্ম দেয়। জন্মের পরপরই ২১২ নম্বর ওয়ার্ডের প্রবেশ পথের বারান্দায় দাদির কোলে ছিল। এ সময় সবুজ রঙের একটি বোরকা পরা এক নারী নবজাতকের দাদির সঙ্গে সখ্যতা গড়ে তোলে। পরে ভূমিষ্ঠ হওয়া যমজ নবজাতকের একটি কোলে নিয়ে হাসপাতাল থেকে পালিয়ে যায়।

বাচ্চু মিয়া আরও জানান, বিষয়টি হাসপাতাল পরিচালককে জানানো হয়েছে। সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করে চোরকে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।

নবজাতকের বাবা শরিফুল ইসলাম জানান, তাঁদের বাড়ি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলায়। বর্তমানে ঢাকা জেলার ধামরাই কালামপুর এলাকায় থাকেন। তাঁর স্ত্রী সুখী বেগমকে (২৪) গতকাল সোমবার রাতে হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকাল সাড়ে ৭টার দিকে সিজারের মাধ্যমে সুখী দুটি যমজ মেয়ে সন্তান জন্ম দেন। তাদের আরও একটি ছেলে সন্তান রয়েছে। নবজাতকের দাদি ছিলেন সঙ্গে। দুপুরে এক নারী নবজাতকের দাদির সঙ্গে সখ্যতা গড়ে তোলে এবং এক নবজাতককে চুরি করে নিয়ে যায়।

নবজাতকের দাদি হাসিনা বেগম বলেন, ‘সবুজ রঙের বোরকা পরা এক মহিলা ২১২ নম্বর ওয়ার্ডে প্রবেশ পথের বারান্দায় এসে আমার সঙ্গে গল্প জুড়ে দেয়। একপর্যায়ে আমার কোল থেকে একটি সন্তান তার কোলে নেয়। কিছুক্ষণ পর তাকে আর খুঁজে পাইনি।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, ‘হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে ভূমিষ্ঠ হওয়া যমজ নবজাতকের একটিকে স্বজনেরা খুঁজে পাচ্ছে না। আমরাও হাসপাতালে সিসিটিভির ফুটেজ দেখার পাশাপাশি পুলিশ প্রশাসন ও অন্য সবাই এ বিষয়ে কাজ করছি। বিস্তারিত ঘটনা পরে জানানো হবে।’

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

নৌ শুমারি শেষ হলে অবৈধ নৌযান থাকবে না: নৌ প্রতিমন্ত্রী

নৌযানের কারণে মানুষের কোনো ভোগান্তি মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান। তিনি বলেছেন, আমরা নৌ শুমারির মাধ্যমে চিহ্নিত করছি নৌযানের সংখ্যা। নৌযানের ক্যাপাসিটির ওপর নির্ভর করে সেগুলোকে রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে আসা হবে। এই কার্যক্রম শেষ হলে অবৈধ নৌযান আর থাকবে না

২ ঘণ্টা আগে

রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো সহায়তা ফিনল্যান্ডের

নিপীড়ন ও সহিংসতার শিকার হয়ে মিয়ানমার থেকে পালিয়ে আসার এক দশক পর, বর্তমানে প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে বসবাস করছে। জীবিকার সুযোগ সীমিত থাকায়, তাদের অধিকাংশ পরিবারই মানবিক সহায়তার ওপর নির্ভরশীল।

৩ ঘণ্টা আগে

আদ্-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালকে তিন লাখ টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। রবিবার বিকেল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়।

৩ ঘণ্টা আগে

দেশের সামনে অত্যন্ত কঠিন সময়: প্রধানমন্ত্রী

দেশের সামনে কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এ সময় হেসেখেলে চললে দেশের অনেক ক্ষতি হবে।

৪ ঘণ্টা আগে