বিমানবন্দরে সাড়ে ৪ কোটি টাকার সোনার বার জব্দ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি : সংগৃহীত

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চোরাচালানের চার কেজি ৪২০ গ্রাম সোনা জব্দ করা হয়েছে। বুধবার (৩ জুলাই) ভোর সাড়ে ৫টায় ওমানের রাজধানী মাস্কাট থেকে আসা একটি ফ্লাইট থেকে এসব সোনা জব্দ করা হয়।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সহকারী পরিচালক প্রদীপ কুমার সরকার এসব তথ্য জানান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাস্কাট থেকে আসা ফ্লাইটটিতে তল্লাশি চালিয়ে স্কসটেপ মোড়ানো দুটি ভারী বস্তু পাওয়া যায়। পরে সেগুলো কেটে ৩৮টি সোনার বার পাওয়া যায়, যেগুলোর মোট ওজন চার কেজি ৪২০ গ্রাম।

কাস্টমস কর্মকর্তারা জানান, জব্দ করা এসব সোনার বারের আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৫০ লাখ টাকা। সোনার বার ঢাকার শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

নৌ শুমারি শেষ হলে অবৈধ নৌযান থাকবে না: নৌ প্রতিমন্ত্রী

নৌযানের কারণে মানুষের কোনো ভোগান্তি মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান। তিনি বলেছেন, আমরা নৌ শুমারির মাধ্যমে চিহ্নিত করছি নৌযানের সংখ্যা। নৌযানের ক্যাপাসিটির ওপর নির্ভর করে সেগুলোকে রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে আসা হবে। এই কার্যক্রম শেষ হলে অবৈধ নৌযান আর থাকবে না

২ ঘণ্টা আগে

রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো সহায়তা ফিনল্যান্ডের

নিপীড়ন ও সহিংসতার শিকার হয়ে মিয়ানমার থেকে পালিয়ে আসার এক দশক পর, বর্তমানে প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে বসবাস করছে। জীবিকার সুযোগ সীমিত থাকায়, তাদের অধিকাংশ পরিবারই মানবিক সহায়তার ওপর নির্ভরশীল।

৩ ঘণ্টা আগে

আদ্-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালকে তিন লাখ টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। রবিবার বিকেল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়।

৩ ঘণ্টা আগে

দেশের সামনে অত্যন্ত কঠিন সময়: প্রধানমন্ত্রী

দেশের সামনে কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এ সময় হেসেখেলে চললে দেশের অনেক ক্ষতি হবে।

৩ ঘণ্টা আগে