প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর বেইলি রোডে গ্রিন কোজি কটেজ নামের ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্টের মালিক সোহেল সিরাজকে গ্রেফতার করা হয়েছে। তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (৮ মে) সন্ধ্যায় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান।
মঙ্গলবার (৭ মে) রাতে মালয়েশিয়া থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন সোহেল সিরাজ। বিমানবন্দরে নামার পরই ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে। পরে তাকে মামলার তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) হাতে তুলে দেওয়া হয়।
এরপর মামলাটির তদন্ত সংস্থা সিআইডি তাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে। আসামির পক্ষে কাজী নজিবুল্যাহ হিরু রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করে। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হকের আদালতের সোহেল সিরাজের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বেইলি রোডে আগুন লাগার পরই সোহেল সিরাজ দেশ থেকে পালিয়ে গিয়েছিলেন। এ নিয়ে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় মোট সাতজনকে গ্রেফতার করা হলো।
২৯ ফেব্রুয়ারি রাতে বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামের আটতলা ভবনে আগুন লাগে। ওই ভবনের দ্বিতীয় তলায় ছিল ‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্ট। এছাড়া ভবনটির অন্য তলাগুলোতেও ছিল অনেকগুলো খাবারের দোকান। ওই আগুনে ভবনে থাকা ৪৬ জনের মৃত্যু হয়। এ ঘটনায় অবহেলাজনিত কারণে মৃত্যুর অভিযোগে পুলিশ বাদী হয়ে মামলা করে।

নৌযানের কারণে মানুষের কোনো ভোগান্তি মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান। তিনি বলেছেন, আমরা নৌ শুমারির মাধ্যমে চিহ্নিত করছি নৌযানের সংখ্যা। নৌযানের ক্যাপাসিটির ওপর নির্ভর করে সেগুলোকে রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে আসা হবে। এই কার্যক্রম শেষ হলে অবৈধ নৌযান আর থাকবে না
৩ ঘণ্টা আগে
নিপীড়ন ও সহিংসতার শিকার হয়ে মিয়ানমার থেকে পালিয়ে আসার এক দশক পর, বর্তমানে প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে বসবাস করছে। জীবিকার সুযোগ সীমিত থাকায়, তাদের অধিকাংশ পরিবারই মানবিক সহায়তার ওপর নির্ভরশীল।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালকে তিন লাখ টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। রবিবার বিকেল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়।
৪ ঘণ্টা আগে
দেশের সামনে কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এ সময় হেসেখেলে চললে দেশের অনেক ক্ষতি হবে।
৪ ঘণ্টা আগে