প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর বনানীর সেতু ভবনে হামলা ও ভাঙচুরের মামলায় বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দীন বৃহস্পতিবার এ আদেশ দেন।
সাবেক এই সংসদ সদস্যকে মহাখালীতে সেতু ভবনে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় গ্রেপ্তার করা হয় বলে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের উপকমিশনার জয়নুল আবেদিন সাংবাদিকদের জানান।
বুধবার দিবাগত রাত একটার দিকে ঢাকার গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান হারুন-উর-রশিদ বৃহস্পতিবার দুপুরে জানান, ব্যারিস্টার পার্থের বিরুদ্ধে কোটা সংস্কার আন্দোলনে উস্কানি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এরই প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়। এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আন্দালিভ রহমান পার্থকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করে গোয়েন্দা পুলিশ। শুনানি নিয়ে বিচারক তাঁর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
শুনানির এক পর্যায়ে আন্দালিভ রহমান পার্থ আদালতকে বলেন, রাজনৈতিক জীবনে তিনি অনেকের বিশ্বাসের জায়গায় যেতে পেরেছেন। তিনি বাংলাদেশে ইতিবাচক রাজনীতি করেন। তাঁর সঙ্গে কোনো অন্যায় আচরণ হলে তা অন্য যাঁরা ইতিবাচক রাজনীতি করেন, তাঁদের জন্য খারাপ দৃষ্টান্ত হয়ে থাকবে।
সম্প্রতি কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন পোস্ট দিয়েছিলেন ব্যারিস্টার পার্থ। টকশোতে তিনি সরকার বিরোধী বক্তব্য দেওয়ার জন্য আলোচিত।

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আগামী বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় শুরু হবে। সংবিধানের ৭২ অনুচ্ছেদের ১ দফায় দেওয়া ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ।
১৩ ঘণ্টা আগে
বিশ্বের কিছু অংশে আগামীকাল বুধবার (১২ আগস্ট) সূর্যগ্রহণ দেখা যাবে। কোথাও এটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হিসেবে দেখা যাবে। পূর্ণগ্রাসের এই অবস্থা আড়াই মিনিটেরও কম সময় স্থায়ী হবে। আবার কোনো কোনো অঞ্চলে দেখা যাবে আংশিক সূর্যগ্রহণ।
১৩ ঘণ্টা আগে
দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের সহায়তায় টার্মিনালটির কার্যক্রম আংশিকভাবে পুনরুদ্ধার করা হয়েছে জানিয়ে জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, ‘এর একটি অংশ এখন চালু রয়েছে। তবে অন্য অংশটি এখনও পুরোপুরি সচল হয়নি। দ্বিতীয় অংশটি সচল করতে গেলে বর্তমানে চলমান অংশটিও সাময়িকভাবে বন্ধ রাখতে হবে।’
১৩ ঘণ্টা আগে
সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনসহ ২০ জনের বিরুদ্ধে ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারির মামলায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পিছিয়ে গেছে। আগামী ২৭ অক্টোবর তদন্ত প্রতিবেদন দাখিলের পরবর্তী দিন ধার্য করেছেন আদালত। আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য জানিয়েছেন।
১৪ ঘণ্টা আগে