মাইকে ‘ডাকাত পড়েছে’ ঘোষণা, গণপিটুনিতে নিহত ৪

নারায়ণগঞ্জ প্রতিনিধি
ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের গ্রামবাসীর গণপিটুনিতে চারজন ডাকাত নিহত হয়েছেন। এ সময় আশঙ্কাজনক অবস্থায় আরও দুইজনকে উদ্ধার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রোববার রাত দেড়টায় উপজেলার বাঘরী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বাঘরী গ্রামের বিলের পাড়ে ১০-১২ জনের একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় স্থানীয় কয়েকজন তাদের দেখতে পেয়ে মসজিদে মাইকে ডাকাত পড়েছে বলে ঘোষণা দিলে গ্রামবাসী একত্র হয়ে তাদের চারদিক থেকে ঘিরে ফেলে। এ সময় ডাকাতরা পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া দিয়ে ধরে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তিনজন মারা যায়।

অন্যরা পালিয়ে বিলে ঝাঁপ দেয়। পরে বিল থেকে উঠিয়ে আরও দুইজনকে পিটিয়ে গুরুতর আহত করে গ্রামবাসী। আশঙ্কাজনক অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে একজনের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মহসিন মিয়া জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত ডাকাতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি নিহতদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে বৃহস্পতিবার ফের লংমার্চ ঘোষণা শিক্ষার্থীদের

পদত্যাগের আলটিমেটাম দিয়ে রাহাত বলে, ‘আজ রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। তা না হলে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর সায়েন্স ল্যাব মোড় থেকে লংমার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করব।’

৯ ঘণ্টা আগে

দেড় ঘণ্টা অবস্থানের পর শিক্ষা ভবনের সামনে থেকে সরলেন শিক্ষার্থীরা

সচিবালয় অভিমুখে ‘লংমার্চ’ নিয়ে আসা আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে পুলিশের বাধার মুখে পড়েছিলেন। সেখানে প্রায় দেড় ঘণ্টা অবস্থান করে তারা থেকে সরে গেছেন। পরে সচিবালয় থেকে শিক্ষা ভবন পর্যন্ত উভয়মুখী সড়ক খুলে দেওয়া হয়েছে।

১১ ঘণ্টা আগে

১৫ বছরে রেলে ১৩৩৪ দুর্ঘটনা, বেশির ভাগই পূর্বাঞ্চলে: রেলপথমন্ত্রী

মন্ত্রী জানান, মোট ১ হাজার ৩৩৪টি দুর্ঘটনার মধ্যে পূর্বাঞ্চলে ঘটেছে ১ হাজার ৫১টি, আর পশ্চিমাঞ্চলে ২৮৩টি। তাঁর ভাষ্য, রেললাইনের ত্রুটির পাশাপাশি চাকার শার্প ফ্লেঞ্জ, গেজের অসামঞ্জস্য এবং প্রাকৃতিক কারণে লাইন বেঁকে যাওয়া বা দেবে যাওয়ার মতো কারণেও ট্রেন লাইনচ্যুত হতে পারে।

১১ ঘণ্টা আগে

আওয়ামী লীগের ভবিষ্যৎ আদালতেই নির্ধারিত হওয়া উচিত: স্বরাষ্ট্রমন্ত্রী

দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী নুরেমবার্গ ট্রাইব্যুনালের উদাহরণ টেনে তিনি বলেন, নাৎসি বাহিনী ও গেস্টাপোর মতো রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে গণহত্যার অভিযোগ থেকে আওয়ামী লীগও দায়মুক্তি পেতে পারে না।

১২ ঘণ্টা আগে