কক্সবাজার প্রতিনিধি

বনরক্ষার অভিযান চালাতে গিয়ে ‘পাহাড়খেকোর’ ডাম্প ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কক্সবাজারের উখিয়ায় বনবিভাগের বিট কর্মকর্তা নিহত হয়েছেন বলে জানিয়েছেন পুলিশ। রোববার ভোররাত সাড়ে তিনটার দিকে রাজাপালং ইউনিয়নের হরিণমারা এলাকায় এ ঘটনা ঘটে।
পাহাড়খেকোর ব্যবহৃত ডাম্প ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন বন কর্মকর্তা সাজ্জাদুজ্জামান (৩০)। কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জের দোছড়ি বন বিটের দায়িত্বে ছিলেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পাহাড়খেকোদের বিরুদ্ধে রাতে অভিযানে নামেন সাজ্জাদুজ্জামান। হরিণমারা অংশ থেকে পাহাড় কেটে বালি সরবরাহ করার সময় একটি ডাম্প ট্রাক সাজ্জাদকে চাপা দিয়ে পালিয়ে যায়।
ডাম্প ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ওই বন কর্মকর্তার মস্তিষ্ক দ্বিখণ্ডিত হয়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। এ সময় তার সঙ্গে আহত হন আরো একজন।
স্থানীয় একটি সূত্রে জানা গেছে, ঘাতক ডাম্প ট্রাকটি হরিণমারার ছৈয়দ করিমের। স্থানীয়ভাবে তিনি পাহাড়খেকো নামে পরিচিত। বাপ্পি নামের এক যুবক ওই ডাম্প ট্রাক চালাচ্ছিলেন।
উখিয়া রেঞ্জের বন কর্মকর্তা গাজী শফিউল আলম বলেন, সাজ্জাদুজ্জামানের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
আর এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ শুরু করে দিয়েছে বলে জানান উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসাইন।
কর্মকর্তা নিহতের পরপরই দক্ষিণ বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা সরোয়ার আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, আমরা একজন দক্ষ বন কর্মকর্তাকে হারালাম। পাহাড়খেকোদের সামাজিক, রাজনৈতিক ও প্রশাসনিক তথা সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে।
নিহত সাজ্জাদুজ্জামানের বাড়ি মুন্সিগঞ্জের গজারিয়ায়। তিনি ২০২০ সালের ফেব্রুয়ারিতে বনবিভাগে যোগ দেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি নির্বাচনি ইশতেহারে নারীদের জন্য পৃথক বাস সেবা চালুর প্রতিশ্রুতি দিয়েছিল। সরকারের বয়স ছয় মাস পূর্ণ হওয়ার দিনেই চালু হচ্ছে এই সেবা।
১৩ ঘণ্টা আগে
প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামিম বলেন, যারা পলাতক থাকে, তারা ফিরে এসে সবসময় একটা কথা বলে— তিনি প্রসিডিং সম্পর্কে জানতেন না। তারা বলতে পারেন, ‘যেহেতু আমার অগোচরে (বিচার) হয়েছে, অতএব আমি এই তামাদি মওকুফ চাই।’ শেখ হাসিনাসহ অন্য আসামিরা এ অজুহাত দিতে পারবেন না। কারণ তারা এ মামলা সম্পর্কে জানেন এবং
১৫ ঘণ্টা আগে
রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা সোয়া ৬টার দিকে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে ফ্যামিল কার্ড বিতরণ এবং মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের ব্যক্তিদের মধ্যে সম্মানি ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
১৭ ঘণ্টা আগে
সমাবেশে শ্রমিক নেতারা বলেন, জ্বালানি খাতে শ্রমিকদের বিদ্যমান সুযোগ-সুবিধা কমানোর উদ্যোগ, দ্বিপক্ষীয় চুক্তি নিয়ে গড়িমসি এবং শ্রমিক সংগঠনের কার্যক্রমে হস্তক্ষেপ বন্ধ করতে হবে। একই সঙ্গে দীর্ঘদিন ধরে চুক্তিভিত্তিকভাবে কাজ করা অভিজ্ঞ শ্রমিকদের নতুন নিয়োগে অগ্রাধিকার দেওয়ার দাবিও জানান তারা।
১৮ ঘণ্টা আগে