এমপি আনার হত্যায় ১২০০ পৃষ্ঠার চার্জশিট জমা

ডেস্ক, রাজনীতি ডটকম
আনোয়ারুল আজিম আনার

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় বাংলাদেশের ঝিনাইদহের সংসদ সদস্য আনোয়ারুল আজীম হত্যাকাণ্ডের ঘটনায় প্রথম চার্জশিট জমা দিয়েছে দেশটির অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এই ঘটনায় প্রথম গ্রেপ্তারের ৮৭ দিনের মাথায় শনিবার বারাসাত আদালতে প্রায় ১২০০ পাতার চার্জশিট জমা দেয়া হয়েছে। খবর আনন্দবাজার অনলাইনের।

অভিযোগপত্রে তদন্তকারী সংস্থা সিআইডি সাবেক এমপি আনার হত্যার ঘটনায় অন্যতম দুই আসামি কসাই জিহাদ হাওলাদার ও মোহাম্মদ সিয়ামকে অভিযুক্ত করেছে। একই সঙ্গে হত্যা করার আগে এবং পরে কীভাবে আনারের মরদেহ লোপট করা হয় এরও বিবরণ তুলে ধরেছেন সিআইডির তদন্তকারী কর্মকর্তা। তবে দাখিল করা চার্জশিটে হত্যার কারণ সম্পর্কে কোনো তথ্য দিতে পারেনি তদন্তকারী সংস্থাটি।

তদন্তকারীদের একাংশের ব্যাখ্যা, তদন্ত শেষ না হলে খুনের কারণ বলা যাবে না। তা ছাড়া, এই মামলায় মূল অভিযুক্তকে এখনও জেরা করা যায়নি।

ভারতের প্রচলিত আইন অনুযায়ী ঘটনার ৯০ দিনের মধ্যে তদন্তকারী সংস্থাকে অভিযোগপত্র দাখিল করতে হয়। আনার হত্যা মামলার অভিযোগপত্র ৮৭ দিনের মাথায় পেশ করা হলো।

চলতি বছরের ১২ মে গেদে সীমান্ত দিয়ে ভারতের প্রবেশ করেছিলেন ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনার। ১৩ তারিখ নিখোঁজ হন তিনি। ১৮ তারিখ কলকাতার অদূরে বরাহনগর থানায় তার বন্ধু গোপাল বিশ্বাস নিখোঁজ ডায়েরি করলে পুলিশ তদন্ত শুরু করে। এরপরই নিউটাউনের সঞ্জিভা গার্ডেন্স নামের একটি আবাসনে আনারের খুন হওয়ার কথা জানায় সিআইডি।

খুন হওয়ার দাবি করা হলেও আনারের দেহ পায়নি তদন্তকারীরা। যদিও ওই আবাসনের সেপ্টিকট্যাংক থেকে সন্দেহজনক মাংসখণ্ড উদ্ধার করে ফরেন্সিক পরীক্ষায় পাঠানো হয়। সে ব্যাপারে ফরেন্সিক রিপোর্ট আসেনি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

দেশের সামনে অত্যন্ত কঠিন সময়: প্রধানমন্ত্রী

দেশের সামনে কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এ সময় হেসেখেলে চললে দেশের অনেক ক্ষতি হবে।

২ ঘণ্টা আগে

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৫৮৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু নেই।

৪ ঘণ্টা আগে

রামিসা হত্যা ও ধর্ষণ মামলায় সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা সরকারের

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, আগামীকাল সোমবার রামিসা হত্যা ও ধর্ষণ মামলার বিচার কার্যক্রম শুরু হচ্ছে। এ মামলায় আসামির সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছে সরকার।

৫ ঘণ্টা আগে

গরমে কাহিল ‘ডোনাল্ড ট্রাম্প’, স্বস্তি দিতে দুটি ফ্যান

ঢাকার মিরপুরে জাতীয় চিড়িয়াখানার আলোচিত অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে প্রচণ্ড গরম থেকে স্বস্তি দিতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। তার খাঁচায় বসানো হয়েছে দুটি স্ট্যান্ড ফ্যান। পাশাপাশি দিনে কয়েকবার গোসল করানো ও নিয়মিত পানি ছিটিয়ে শরীর ঠান্ডা রাখা হচ্ছে।

৫ ঘণ্টা আগে