খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় হাসিনার নামে মামলা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
শেখ হাসিনার পালিয়ে যাবার বিষয়টি ছিল অভাবনীয় এক ঘটনা।

২০১৫ সালের ২০ এপ্রিল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১৩ জনের নামে মামলা করা হয়েছে। রবিবার (১৮ আগস্ট) বেলা আড়াইটার দিকে রাজধানীর তেজগাঁও থানায় এই মামলা করা হয়।

তেজগাঁও থানা ২৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. বেল্লাল হোসেন এই মামলাটি করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ২০ এপ্রিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে বিএনপির মনোনীত প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে বাস মার্কায় নির্বাচনি প্রচারণায় অংশগ্রহণের সময় আনুমানিক দুপুর সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে কাওরানবাজার বাপেক্স ভবন, পল্লী ভবন, পরিবার পরিকল্পনা অফিস এবং কাব্যকস সুপার মার্কেটের সামনে রাস্তায় খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অস্ত্রশস্ত্র নিয়ে নারকীয় কায়দায় হামলা চালায়। এ হামলায় খালেদা জিয়ার গাড়িবহরের সব গাড়ি ভাঙচুর করা হয় এবং সিএসএফ নিরাপত্তারক্ষীসহ বিএনপির অনেক নেতাকর্মী গুরুতর আহত হন। এ বিষয়ে তেজগাঁও থানায় সহযোগিতা চাইলেও তারা নীরব ভূমিকা পালন করেন। রাজনৈতিক প্রভাবে ঘটনার সময় মামলা না করতে পারায় বর্তমান প্রেক্ষাপটে দ্রুত ন্যায় বিচারের স্বার্থে মামলা করা হয়েছে।

হামলার ঘটনায় আদেশকারী হিসেবে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালসহ মোট পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া অর্থ যোগানদাতা হিসেবে সাতজন এবং হামলাকারী হিসেবে ১০১ জনের নাম উল্লেখ করা হয়েছে এজাহারে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৫০০ থেকে ৭০০ জন দুর্বৃত্ত ও হামলাকারীরা এ ঘটনায় অংশ নেন বলে জানা গেছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

দেশের সামনে অত্যন্ত কঠিন সময়: প্রধানমন্ত্রী

দেশের সামনে কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এ সময় হেসেখেলে চললে দেশের অনেক ক্ষতি হবে।

২ ঘণ্টা আগে

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৫৮৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু নেই।

৪ ঘণ্টা আগে

রামিসা হত্যা ও ধর্ষণ মামলায় সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা সরকারের

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, আগামীকাল সোমবার রামিসা হত্যা ও ধর্ষণ মামলার বিচার কার্যক্রম শুরু হচ্ছে। এ মামলায় আসামির সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছে সরকার।

৫ ঘণ্টা আগে

গরমে কাহিল ‘ডোনাল্ড ট্রাম্প’, স্বস্তি দিতে দুটি ফ্যান

ঢাকার মিরপুরে জাতীয় চিড়িয়াখানার আলোচিত অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে প্রচণ্ড গরম থেকে স্বস্তি দিতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। তার খাঁচায় বসানো হয়েছে দুটি স্ট্যান্ড ফ্যান। পাশাপাশি দিনে কয়েকবার গোসল করানো ও নিয়মিত পানি ছিটিয়ে শরীর ঠান্ডা রাখা হচ্ছে।

৫ ঘণ্টা আগে