সম্পদের তথ্য গোপনের অভিযোগ, সাবেক পিবিআই কর্মকর্তার বিরুদ্ধে মামলা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

আয়বহির্ভুত অবৈধ সম্পদ অর্জন ও দুই কোটি টাকা মূল্যেরও বেশি স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য গোপনের অভিযোগে রাজশাহীতে ফরিদুল ইসলাম খান (৬৩) নামে পুলিশের সাবেক পরিদর্শকের (পিবিআই) বিরুদ্ধে মামলা হয়েছে।

আজ সোমবার (১ এপ্রিল) মামলাটি করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা মো. ইসমাইল হোসেন।

আসামি ফরিদুল ইসলাম খান পুলিশে কর্মরত ছিলেন। সবশেষ রাজশাহীতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) থেকে তিনি অবসর গ্রহণ করেন। বর্তমানে তিনি রাজশাহী মহানগরীর বড়কুঠিপাড়া মহল্লায় বসবাস করেন। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ সদরের সুবর্ণগাতি এলাকায়।

দুদক সূত্রে জানা গেছে, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেলে ফরিদুল ইসলাম খানকে তার সম্পদবিবরণী দাখিল করতে বলা হয়েছিল। ২০২০ সালের ২২ সেপ্টেম্বর তিনি সম্পদ বিবরণী দাখিল করেন। এতে তিনি মোট ১৪ লাখ ৬২ হাজার ৭০০ টাকার স্থাবর সম্পদের বিবরণ দেন। সম্পদবিবরণীতে তিনি কোনো অস্থাবর সম্পদের তথ্য উল্লেখ করেননি। এরপর দুদকের অনুসন্ধানে তার নামে ২৮ লাখ ৯১ হাজার ৬১৯ টাকার স্থাবর সম্পদ ও ১ কোটি ৯৯ লাখ ৯৪ হাজার ৩৬৮ টাকার অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়। অর্থাৎ যাচাইকালে তার নামে মোট ২ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৯৮৭ টাকার মোট সম্পদ পাওয়া যায়। তিনি ২ কোটি ১৪ লাখ ২৩ হাজার ২৮৭ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন করেন।

দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মনিরুজ্জামান বলেন, আয়বহির্ভুত অবৈধ সম্পদ অর্জন এবং অসৎ উদ্দেশ্যে সম্পদের তথ্য গোপন করার অভিযোগে সাবেক এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। দ্রুতই মামলার অভিযোগপত্র দাখিল করে অভিযুক্ত ব্যক্তিকে বিচারের মুখোমুখি করা হবে।

এ বিষয়ে জানতে অভিযুক্ত সাবেক পুলিশ কর্মকর্তা ফরিদুল ইসলাম খানের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ঢাকায় গোলাপি রঙের বাস উদ্বোধন আজ, থাকবেন নারী চালক-কন্ডাক্টর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি নির্বাচনি ইশতেহারে নারীদের জন্য পৃথক বাস সেবা চালুর প্রতিশ্রুতি দিয়েছিল। সরকারের বয়স ছয় মাস পূর্ণ হওয়ার দিনেই চালু হচ্ছে এই সেবা।

১৩ ঘণ্টা আগে

শেখ হাসিনা দেশে ফিরলে ‘তামাদি’ মওকুফের সুযোগ পাবেন না: প্রসিকিউশন

প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামিম বলেন, যারা পলাতক থাকে, তারা ফিরে এসে সবসময় একটা কথা বলে— তিনি প্রসিডিং সম্পর্কে জানতেন না। তারা বলতে পারেন, ‘যেহেতু আমার অগোচরে (বিচার) হয়েছে, অতএব আমি এই তামাদি মওকুফ চাই।’ শেখ হাসিনাসহ অন্য আসামিরা এ অজুহাত দিতে পারবেন না। কারণ তারা এ মামলা সম্পর্কে জানেন এবং

১৫ ঘণ্টা আগে

বিভ্রান্তকারীরা বিভ্রান্ত করতে এলে সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী

রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা সোয়া ৬টার দিকে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে ফ্যামিল কার্ড বিতরণ এবং মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের ব্যক্তিদের মধ্যে সম্মানি ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

১৭ ঘণ্টা আগে

সরকারের বেসরকারিভাবে জ্বালানি আমদানির সিদ্ধান্তে শ্রমিক নেতাদের আস্থা

সমাবেশে শ্রমিক নেতারা বলেন, জ্বালানি খাতে শ্রমিকদের বিদ্যমান সুযোগ-সুবিধা কমানোর উদ্যোগ, দ্বিপক্ষীয় চুক্তি নিয়ে গড়িমসি এবং শ্রমিক সংগঠনের কার্যক্রমে হস্তক্ষেপ বন্ধ করতে হবে। একই সঙ্গে দীর্ঘদিন ধরে চুক্তিভিত্তিকভাবে কাজ করা অভিজ্ঞ শ্রমিকদের নতুন নিয়োগে অগ্রাধিকার দেওয়ার দাবিও জানান তারা।

১৮ ঘণ্টা আগে