জাহাজ থেকে বিদেশ পালানো ১৯ নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিভিন্ন সমুদ্রগামী জাহাজ থেকে সিডিসিধারী পলাতক ১৯ জন নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন নৌ-আদালত।

শুক্রবার (২০ ডিসেম্বর) নৌপরিবহন মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ৷

এর আগে গত বুধবার (১৮ ডিসেম্বর) নৌ অধিদপ্তরের মহাপরিচালক (পরিদর্শন শাখা) কমডোর মোহাম্মদ মাকসুদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারি পরোয়ানা জারিকৃত নাবিকদের তালিকা প্রকাশ করা হয়।

তারা হলেন- মো. সোহানুর রহমান (সিডিসি নং সি/ও/১১৬১৭), মোহাম্মদ আরিফুল ইসলাম (সিডিসি নং সি/ও/৩০৭৩০), আবু সুফিয়ান (সিডিসি নং টি/৩০০৫৮), মোস্তফা কামাল (সিডিসি নং টি/৩২৮৪৪), ইসকান্দর মিজি (সিডিসি নং টি/৩৪০৬৫), মো. সানাউল্লাহ (সিডিসি নং টি/২৯৬৩৮), মোহাম্মদ আনোয়ারুজ্জামান (সিডিসি নং টি/২৯৫০৪), মো. আব্দুল কুদ্দুস (সিডিসি নং টি/৩০৯৫২), আমিনুল ইসলাম (সিডিসি নং টি/৩২২২৮), ওপি হোসেন (সিডিসি নং টি/৩৪১৩১), মো. রফিকুল ইসলাম (সিডিসি নং টি/২৯৭৩৮), মোহাম্মদ মিজানুর রহমান (সিডিসি নং টি/২৯৭৮৭), মোহাম্মদ শেখ আলম (সিডিসি নং টি/৩৪৩০৬), মো. মেহেদী হাসান (সিডিসি নং টি/৩৪৩৩২), মো. আল আমিন (সিডিসি নং টি/৩৪৩৩৫), মো. ইমাম হোসেন (সিডিসি নং টি/৩১৬৪১), এনামুল হক (সিডিসি নং টি/৩১৩৯৩), মো. ইমরুল হোসেন (সিডিসি নং টি/৩৪৭৭৯) এবং মোহাম্মদ ইব্রাহীম (সিডিসি নং টি/৩১২৮৬)।

বিজ্ঞপ্তিতে কেউ যদি গ্রেপ্তারি পরোয়ানা জারিকৃত নাবিকদের সম্পর্কে অবগত থাকলে নিকটস্থ থানায় অথবা নৌ পরিবহন অধিদপ্তরে জানানোর জন্য অনুরোধ করা হয়।

আরও বলা হয়, এছাড়া গ্যারান্টারদের বিরুদ্ধে অচিরেই ব্যবস্থা নেওয়া হবে এবং একই প্রক্রিয়ায় পর্যায়ক্রমে এ যাবৎ বিভিন্ন সময়ে বিভিন্ন জাহাজ থেকে পলাতক নাবিক অথবা গ্যারান্টারদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

রাজধানীর আইসিসিবিতে প্রতি শুক্রবার বসছে ‘সুপার সেল কার বাজার’

রাজধানীতে যানবাহন কেনাবেচার জন্য একটি সুনির্দিষ্ট, নিরাপদ ও আধুনিক মার্কেটপ্লেস গড়ে তোলার লক্ষ্যেই আইসিসিবির সুবিশাল ও সুসজ্জিত প্রাঙ্গণকে বেছে নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, গত ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ ধারাবাহিক আয়োজন এখন থেকে প্রতি শুক্রবার নিয়মিতভাবে আইসিসিবিতে বসবে।

৫ ঘণ্টা আগে

বন্যায় সহায়তার জন্য তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা নেপালের প্রধানমন্ত্রীর

নেপালের প্রধানমন্ত্রী দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরে বলেন, বাংলাদেশ শুধু নেপালের ঘনিষ্ঠ প্রতিবেশী নয়, বরং একটি প্রিয় বন্ধুরাষ্ট্র। দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান নিবিড় যোগাযোগ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারে সহায়ক হবে।

৬ ঘণ্টা আগে

সস্ত্রীক আসিফ মাহমুদের ব্যাংক হিসাব ও বিদেশি সম্পদের তথ্য চেয়েছে দুদক

চিঠিতে বাংলাদেশ ব্যাংকের অধীন বিভিন্ন ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে আসিফ মাহমুদ ও তার স্ত্রীর নামে থাকা সব ধরনের হিসাবের (বন্ধ, সুপ্ত বা চলমান) তথ্য দিতে বলা হয়েছে। ডেবিট ও ক্রেডিট কার্ড, লকার, বন্ড, সঞ্চয়পত্র, এফডিআর, ডিপিএস ও ঋণ হিসাবের তথ্যও চাওয়া হয়েছে।

৭ ঘণ্টা আগে

স্থানীয় সরকার আরও কার্যকর করতে নরওয়ের সহযোগিতা চাইলেন মন্ত্রী

বৈঠকে নরওয়ের বাংলাদেশ মিশনের ডেপুটি হেড আলেকজান্ডার ফাল্ক-বিল্ডেন, রাজনৈতিক উপদেষ্টা সারোয়ার জাহান চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

৮ ঘণ্টা আগে
Advertisement