প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর মোহাম্মদপুরে মা-মেয়েকে হত্যার ঘটনাটি নতুন মোড় নিয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, গৃহকর্মী আয়েশা বোরকা পরে বাসায় ঢুকেছেন, কিন্তু কিছুক্ষণ পরই স্কুল ড্রেস পরে বেরিয়ে গেছেন। চার দিন আগে কাজে যোগ দেওয়া গৃহকর্মীর অস্বাভাবিক এই আচরণ এখন তদন্তের কেন্দ্রবিন্দুতে। ঘাতক কে খুঁজে বের করতে অভিযান চালাচ্ছে পুলিশ।
পুলিশ জানায়, সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে বাসা থেকে লায়লা আফরোজ (৪৮) ও তার মেয়ে নবম শ্রেণির শিক্ষার্থী নাফিজা লাওয়াল বিনতে আজিজের (১৫) রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার সময় বাড়ির বাইরে ছিলেন লায়লার স্বামী আজিজুল। তিনি জানান, সকাল ১১টার পর বাসায় ফিরে ঘরের মেঝে ও দেওয়ালজুড়ে রক্ত দেখতে পান এবং স্ত্রী-মেয়ের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। নাফিজাকে দ্রুত হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে পুলিশের উপস্থিতিতে লায়লা আফরোজের মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে সকাল ৭টা ৫২ মিনিটের ভিডিও ফুটেজে দেখা যায়, গৃহকর্মী আয়েশা কালো বোরকা পরে বাসায় প্রবেশ করছেন। ঠিক এক ঘণ্টা ৪৪ মিনিট পর, সকাল ৯টা ৩৬ মিনিটে তাকে বাসা থেকে বের হতে দেখা যায় স্কুল ড্রেস পরে। পোশাক বদলে বের হওয়াকে পুলিশ হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে দেখছে।
পাশের বাসিন্দা এবং স্বজনরা জানান, নাফিজার সেদিন ছিল শেষ বার্ষিক পরীক্ষা। এমন দিনে মা-মেয়ের ওপর এমন নৃশংসতা তাদের গভীরভাবে নাড়া দিয়েছে। তারা দ্রুত অপরাধীকে গ্রেপ্তারের দাবি জানান।
তেজগাঁও জোনের ডিসি ইবনে মিজান বলেন, ‘সিসিটিভির ফুটেজ ও অন্যান্য আলামত পরীক্ষা করে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে। হত্যায় ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে। গৃহকর্মী আয়েশা বিহারি ক্যাম্পে থাকতেন বলে জানা গেলেও তার বিস্তারিত তথ্য পরিবার দিতে পারেনি। তাকে শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।’
পুলিশ বলছে, হত্যাকাণ্ডটি একা নাকি পরিকল্পিতভাবে হয়েছে—তা নিশ্চিত হতে সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

ময়মনসিংহের ত্রিশালে বালুর ঘাটে ইজারাদারের এক কর্মীকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কর্তৃক চড়-থাপ্পড় ও লাঠি দিয়ে মারধরের ঘটনায় তীব্র প্রতিবাদ ও গভীর উদ্বেগ জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। সংস্থাটি বলেছে, কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটেরই নাগরিককে চড়-থাপ্পড়, লাঠিপেটা বা শারীরিকভাবে শাস্তি দেওয়ার
১৪ ঘণ্টা আগে
তিনি বলেন, ‘সুষ্ঠু ও কার্যকরভাবে এ নীতিমালা বাস্তবায়ন করা হলে নগরীর যানজট নিয়ন্ত্রণ, যান চলাচলে শৃঙ্খলা এবং সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে স্থানীয় সরকারের মাধ্যমে নিয়মতান্ত্রিক লাইসেন্সিং ও নিবন্ধন কার্যক্রমের ফলে সরকারের কোষাগারে রাজস্ব জমা হবে।’
১৬ ঘণ্টা আগে
মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানো এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।
১৬ ঘণ্টা আগে
দেশে চলমান গ্যাস-সংকট নিরসনে সরকারের সীমিত সামর্থ্য ও বর্তমান কাঠামোগত পরিস্থিতির কথা তুলে ধরেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেছেন, ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) মেরামত সম্পন্ন না হওয়া পর্যন্ত আপাতত লোডশেডিং ব্যবস্থাপনা এবং অপেক্ষা করা ছাড়া এখন আর কোনো উপায়
১৬ ঘণ্টা আগে