দিনাজপুরে রেললাইনে নাশকতা, অল্পের জন্য রক্ষা

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরে রাতের আঁধারে রেললাইনের স্লিপার উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। ছবি: সংগৃহীত

দেশে রেলে নাশকতা থামছেই না। গাজীপুর, রাজধানীতে রেলে নাশকতার পর দিনাজপুরে রাতের আঁধারে রেললাইনের স্লিপার উপড়ে ফেলেছে দুর্বৃত্ত। তবে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে রেলের শতাধিক যাত্রী।

মঙ্গলবার রাত ১১টায় বিরামপুর রেল স্টেশনের আউটারে পার্বতীপুর থেকে খুলনাগামী আন্তনগর রূপসা এক্সপ্রেসের লোকোমটিভ মাস্টার ও সহকারী লোকোমটিভ মাস্টার রেল লাইনের ওপর স্লিপার দেখে তাৎক্ষণিক ট্রেনটি ব্রেক করায় দুর্ঘটনা থেকে রক্ষা পায় যাত্রীরা।

পরে খবর পেয়ে ঘটনাস্থল পরিদশন করেছেন দিনাজপুরের পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সাবিক) দেবাশীষ চৌধুরী, বিরামপুর উপজেলা নিবাহী অফিসার নুজহাত তাসনীম আওন।

পাবতীপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম নুরুল ইসলাম জানান, মঙ্গলবার রাত ১১টার কিছুক্ষণ আগে বিরামপুর রেল স্টেশনের আউটারে রেল লাইনের ওপর কয়েকটি স্লিপার খুলে তুলে রাখে দুর্বৃত্তরা। রাত ১১টায় পাবতীপুর থেকে খুলনাগামী আন্তনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনের লোকোমটিভ মাস্টার আব্দুর রাজ্জাক ও সহকারী লোকোমটিভ মাস্টার সনেট মুন্সি রেল লাইনের ওপর স্লিপার দেখে তাৎক্ষণিক ব্রেক করে দেন। এতে ওই ট্রেনে থাকা যাত্রীরা বড় ধরনের দুঘটনার হাত থেকে রক্ষা পায়।

নুরুল ইসলাম আরও জানান, তৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে লাইনের ওপরে রাখা স্লিপারগুলো সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। এ ব্যাপারে পার্বতীপুর জিআরপি থানায় পুলিশ বাদি হয়ে মামলা দায়ে করেছে।

অনদিকে, বিরামপুর রেল স্টেশন থেকে তিন কিলোমিটার দূরে রেললাইনে ফাটল দেখা দিয়েছে। এতে রেল চলাচল বিঘ্নিত হলে সকাল ১০টার দিকে চলাচল স্বাভাবিক হয়।

এর আগে মঙ্গলবার বিএনপির ডাকা হরতালের শুরুতে ভোর রাজধানীর তেজগাঁও স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় নাশকতাকারীরা। ওই আগুনে নারী, শিশুসহ চার জন পুড়ে মারা যায়।

তার আগে বিএনপির চলা অবরোধে গাজীপুরে গ্যাস সিলিন্ডার ব্যবহার করে রেল লাইন কেটে রাখে দুর্বৃত্তরা। ওই ঘটনায় ট্রেনের সাতটি বগি উল্টে একজন নিহত হন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

নৌ শুমারি শেষ হলে অবৈধ নৌযান থাকবে না: নৌ প্রতিমন্ত্রী

নৌযানের কারণে মানুষের কোনো ভোগান্তি মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান। তিনি বলেছেন, আমরা নৌ শুমারির মাধ্যমে চিহ্নিত করছি নৌযানের সংখ্যা। নৌযানের ক্যাপাসিটির ওপর নির্ভর করে সেগুলোকে রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে আসা হবে। এই কার্যক্রম শেষ হলে অবৈধ নৌযান আর থাকবে না

৭ ঘণ্টা আগে

রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো সহায়তা ফিনল্যান্ডের

নিপীড়ন ও সহিংসতার শিকার হয়ে মিয়ানমার থেকে পালিয়ে আসার এক দশক পর, বর্তমানে প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে বসবাস করছে। জীবিকার সুযোগ সীমিত থাকায়, তাদের অধিকাংশ পরিবারই মানবিক সহায়তার ওপর নির্ভরশীল।

৮ ঘণ্টা আগে

আদ্-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালকে তিন লাখ টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। রবিবার বিকেল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়।

৮ ঘণ্টা আগে

দেশের সামনে অত্যন্ত কঠিন সময়: প্রধানমন্ত্রী

দেশের সামনে কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এ সময় হেসেখেলে চললে দেশের অনেক ক্ষতি হবে।

৮ ঘণ্টা আগে