ডিবিতে নুসরাত ফারিয়াকে জিজ্ঞাসাবাদ চলছে

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৮ মে ২০২৫, ১৭: ৪৫

অভিনেত্রী নুসরাত ফারিয়াকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজ রোববার দুপুরে ব্যাংকক যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাধার মুখে পড়েন এ অভিনেত্রী। পরে তাকে ভাটারা থানার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয়।

এরপর তাকে রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।

ডিবি পুলিশের যুগ্ম কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, নুসরাত ফারিয়াকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে শাহজালাল বিমানবন্দরের ইমিগ্রেশন সূত্র জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ব্যাংকক যাওয়ার কথা ছিল নুসরাত ফারিয়ার। কিন্তু ইমিগ্রেশনে তাকে আটকে দেওয়া হয়। কারণ, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটার এলাকায় শিক্ষার্থী হত্যাচেষ্টার অভিযোগে তিনিসহ ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে একটি মামলা রয়েছে।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানিয়েছেন, নুসরাত ফারিয়াকে বিমানবন্দর থেকে ডিবিতে নেওয়া হয়েছে। তাকে এখনো ভাটারা থানায় হস্তান্তর করা হয়নি।

বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ‘আশিকী’ চলচ্চিত্র দিয়ে নুসরাত ফারিয়ার ২০১৫ সালে বড় পর্দায় অভিষেক হয়। এরপর ২০২৩ সালে শ্যাম বেনেগালের পরিচালনায় ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেন তিনি।

এর আগে গত ৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও একই দিন রাত ১২টার দিকে অভিনেত্রী সোহানা সাবাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদের পর পরদিন ৭ ফেব্রুয়ারি বিকেলে তাদের ছেড়ে দেওয়া হয়।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

আগামী ৫ বছরের কর্মপরিকল্পনার রূপরেখা তুলে ধরলেন প্রধানমন্ত্রী

সরকারের নির্বাচনি ইশতেহারে ঘোষিত কার্যক্রমসমূহ বাস্তবায়নের লক্ষ্যে আগামী ৫ বছরের কর্মপরিকল্পনা প্রণয়নের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

১ ঘণ্টা আগে

আরও চার জেলায় নতুন ডিসি

দেশের আরও ৪ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (১ এপ্রিল) রাজবাড়ী, ঠাকুরগাঁও, পাবনা ও রংপুর জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

১ ঘণ্টা আগে

৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

আগামী শিক্ষাবর্ষে ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবেজানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, সরকারের পক্ষ থেকে ক্রীড়া বৃত্তি প্রদান করা হবে। একটি ক্রীড়াবান্ধব পরিবেশের মাধ্যমে একটি সুস্থ জাতি, মাদকমুক্ত সমাজ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

২ ঘণ্টা আগে

আওয়ামী লীগ সরকারের আমলে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: প্রধানমন্ত্রী

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ থেকে আনুমানিক ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের এক লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান।

২ ঘণ্টা আগে