প্রতিবেদক, রাজনীতি ডটকম

আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, সরকার যদি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে পারে তাহলে বিচারটা ভালোভাবে করা সম্ভব হবে।
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এবং প্রতিবেশী দেশ ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ওই দেশের কাছে বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক চিঠি পাঠানোর পরিপ্রেক্ষিতে জানতে চাইলে মঙ্গলবার চিফ প্রসিকিউটর এই মন্তব্য করেন।
তিনি বলেন, ‘তাকে ফেরত পাওয়ার জন্য কুটনৈতিক চ্যানেলে চেষ্টা করা হচ্ছে। আমাদের রিকোয়েস্টের ভিত্তিতেই রাষ্ট্র এই ব্যবস্থা নিয়েছে। রাষ্ট্র রাষ্ট্রের কাজটি করেছে। সরকার যদি তাকে ফেরত আনতে পারে তাহলে বিচারটা আরও ভালো ভাবে করা সম্ভব হবে।’
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে এর আগে গত সোমবার ভারতের কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ।
এদিন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সাংবাদিকদের বলেন, সাবেক প্রধানমন্ত্রীকে বিচারের সম্মুখীন করার জন্য বাংলাদেশ ফেরত চেয়েছে। এটা ভারতকে জানানো হয়েছে।
তিনি আরও বলেন, ‘এ বিষয়ে ভারতকে নোট ভারবাল পাঠানো হয়েছে।’ এরমধ্যে নোট পেয়েছে বলে ভারতের পক্ষেও নিশ্চিত করা হয়েছে।

বৈঠকে নরওয়ের বাংলাদেশ মিশনের ডেপুটি হেড আলেকজান্ডার ফাল্ক-বিল্ডেন, রাজনৈতিক উপদেষ্টা সারোয়ার জাহান চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
৪ ঘণ্টা আগে
প্রথম প্রজ্ঞাপনে অতিরিক্ত আইজিপি ও ডিআইজি পর্যায়ের ছয় কর্মকর্তার পদোন্নতি ও বদলির আদেশ দেওয়া হয়েছে। এতে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক ডিআইজি মো. সায়েদুর রহমান, ঢাকা রেঞ্জের ডিআইজি মো. ইকবাল হোসেন এবং পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. কামরুল আহসানকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
৬ ঘণ্টা আগে
প্রজ্ঞাপন অনুযায়ী, হাফিজুল্লাহ খানকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মহাপরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে তার ন্যস্তকৃত কার্যালয়ও প্রধানমন্ত্রীর কার্যালয় নির্ধারণ করা হয়েছে।
৬ ঘণ্টা আগে
অনুষ্ঠানে মানবাধিকার কমিশনকে আরও শক্তিশালী করার কথা জানিয়ে আইনমন্ত্রী বলেন, ‘সাংবিধানিক শাসন ও সুশাসন প্রতিষ্ঠাই সরকারের অন্যতম অগ্রাধিকার।
৬ ঘণ্টা আগে