সাবেক বিচারপতি মানিক কারাগারে

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৪ আগস্ট ২০২৪, ২০: ২৭

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে সিলেট জেল হাজতে আটক রাখার নির্দেশ দিয়েছেন আদালত। শনিবার (২৪ আগস্ট) বিকেল সাড়ে চারটায় সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ আদালতের বিচারক আলমগীর হোসেন এ নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের আদালত পরিদর্শক জামশেদ আলম।

শনিবার বিকেল ৪টা ১০মিনিটের দিকে কড়া নিরাপত্তার মধ্যদিয়ে তাকে আদালতে তোলা হয়। বিকেল সাড়ে চারটার দিকে আদালতে শুনানি শেষে তাকে জেল হাজতে নিয়ে যাওয়া হয়।

এর আগে আদালত প্রাঙ্গণে এসময় সাবেক এই বিচারপতি লক্ষ্য করে ডিম-জুতা নিক্ষেপ ও কিল ঘুষি মারতে থাকেন বিক্ষুব্ধ জনতা।

এ ব্যাপারে সিলেট জেলা পুলিশের আদালত পরিদর্শক জামশেদ আলম সাংবাদিকদের বলেন, আসামী এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে ৫৪ ধারায় গ্রেফতার করে আদালতে প্রেরণ করে কানাইঘাট থানা পুলিশ। ঢাকাসহ বিভিন্ন জায়গায় দায়ের করা মামলায় এজহারভূক্ত আসামী হওয়ায় আদালত তাকে জেলহাজতে আটক রাখার নির্দেশ দেন। আসামির পক্ষে কোনো আইনজীবী আদালতে ছিলেন না বলেও তিনি জানান।

তিনি বলেন, আসামি সাবেক বিচারপতি হওয়ায় বিজ্ঞ আদালত জেলকোড অনুসারে সুযোগ-সুবিধা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

জামশেদ বলেন, আসামী আদালতকে জানিয়েছেন তিনি শারীরিকভাবে অসুস্থ। আদালত এই বিষয়টি আমলে নিয়ে জেলকোড অনুযায়ী তাকে চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

এর আগে শুক্রবার (২৩ আগস্ট) রাতে অবৈধভাবে সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাবেক বিচারপতি মানিককে আটক করে বিজিবি। পরে শনিবার ভোরের দিকে সিলেটের কানাইঘাট দনা সীমান্ত বিজিবি ক‍্যাম্পের সদস্যরা তাকে কানাইঘাট থানায় হস্তান্তর করেন। তার বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

খাদ্যবর্জ্য থেকে কম্পোস্ট, মাইক্রোপ্লাস্টিক দূষণের ঝুঁকিতে কৃষিজমি: গবেষণা

যুক্তরাষ্ট্রের ভার্মন্ট বিশ্ববিদ্যালয়ের গবেষকদের নতুন এক গবেষণায় দেখা গেছে, খাদ্যবর্জ্য ল্যান্ডফিলে না পাঠিয়ে বিকল্প ব্যবস্থায় নেওয়া হলে সংশ্লিষ্ট জলবায়ু প্রভাব ৮৯ থেকে ৯৯ শতাংশ পর্যন্ত কমতে পারে। একই সঙ্গে পানিতে অতিরিক্ত পুষ্টি উপাদান জমে শৈবাল বৃদ্ধির মতো ‘ইউট্রোফিকেশন’ সমস্যাও কমানো সম্ভব।

১৪ ঘণ্টা আগে

হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাতে বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী

রোববার (৯ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে হেলিকপ্টারে করে ফটিকছড়ির পেহেলগাজী দিঘীর মাঠে অবতরণ করেন প্রধানমন্ত্রী।

১৫ ঘণ্টা আগে

সালমান শাহ হত্যা মামলায় বিমানবন্দর থেকে গ্রেপ্তার ডন

রোববার (৯ আগস্ট) দুপুরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

১৬ ঘণ্টা আগে

বিদ্যুৎ উৎপাদনে অর্থনীতি-পরিবেশ-জনস্বার্থকে গুরুত্বের নির্দেশ প্রধানমন্ত্রীর

রোববার (৯ আগস্ট) কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন মাতারবাড়ী আল্ট্রা-সুপারক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

১৬ ঘণ্টা আগে