ফের তিনদিনের রিমান্ডে সাবেক জনপ্রশাসনমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের বিরুদ্ধে আবারও তিনদিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। একই মামলায় তার ভাই সরফরাজ হোসেন মৃদুলকেও তিনদিনের রিমান্ড দেওয়া হয়েছে।

এছাড়া সাবেক ওই মন্ত্রীর ভগ্নিপতি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাসকে দুদিনের রিমান্ড দিয়েছেন আদালত।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে মেহেরপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম শারমিন নাহার এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার এক মামলায় তাদের তিনজনের পাঁচদিন করে রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার পরিদর্শক (তদন্ত) সেলিম জাহাঙ্গীর। শুনানিকালে সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী আবু সালেহ মোহাম্মদ নাসিম, অ্যাডভোকেট কামরুল ইসলাম, মারুফ আহম্মেদ বিজন ও মোখলেছুর রহমান স্বপন আদালতে উপস্থিত ছিলেন। এছাড়া আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট এ কে এম শফিকুল আলম, মিয়াজান আলী, আব্দুস সালাম ও ইয়ারুল ইসলামসহ বেশ কয়েকজন আইনজীবী উপস্থিত ছিলেন।

এদিকে রিমান্ড শুনানিকালে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপির নেতাকর্মীরা। তারা আসামিদের বিভিন্ন অপকর্ম তুলে ধরে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

জানা যায়, ৫ আগস্ট মেহেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় সদর উপজেলার দরবেশপুর গ্রামের রাশেদুল ইসলাম সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেন। মামলার প্রধান আসামি হিসেবে গ্রেফতার দেখিয়ে ২৯ জানুয়ারি রাতে ফরহাদ হোসেনকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মেহেরপুরে আনা হয়। ৩০ জানুয়ারি ফরহাদ হোসেনের দুই দিনের রিমান্ডের আদেশ দেন মেহেরপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম শারমিন নাহার।

এর আগে ১৪ সেপ্টেম্বর রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে হত্যা মামলায় তাকে আটক করে র্যাব। তার নামে ঢাকায় বেশ কয়েকটি হত্যা মামলা রয়েছে। এছাড়া মেহেরপুরেও কয়েকটি মামলা রয়েছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ভারতের সঙ্গে সমমর্যাদার সম্পর্ক চায় বাংলাদেশ: স্পিকার

ভারতের সঙ্গে বাংলাদেশ সৎ, প্রতিবেশীসুলভ ও সমমর্যাদার সম্পর্ক চায় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, দুই সার্বভৌম রাষ্ট্রের মধ্যে যে ধরনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা উচিত, বাংলাদেশের প্রত্যাশা সেটিই।

৫ ঘণ্টা আগে

যাত্রাবাড়ীর ২ মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে চার্জশিট

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে নাদিম হত্যাচেষ্টা ও বাবুল মৃধা হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ। একই সঙ্গে অভিযোগের প্রাথমিক সত্যতা না পাওয়ায় দুই মামলায় মোট ১০৫ জনকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে।

৫ ঘণ্টা আগে

ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মামলার রায় কাল

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

৬ ঘণ্টা আগে

কৃষিপণ্যের আমদানি কমাতে বললেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, দেশে উৎপাদন করা সম্ভব— এমন কৃষি ও খাদ্যপণ্যের ক্ষেত্রে আমদানির ওপর নির্ভরতা ধীরে ধীরে কমাতে হবে। এ জন্য গবেষণা, উন্নত জাত, আধুনিক প্রযুক্তি, সেচ ও যান্ত্রিকীকরণের সুবিধা দ্রুত কৃষকের কাছে পৌঁছে দিয়ে দেশীয় উৎপাদন বাড়াতে আরও জোর দিতে হবে। দেশের মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিতের পাশা

১৮ ঘণ্টা আগে
Advertisement