রিমান্ড শেষে কারাগারে আ স ম ফিরোজ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানী ভাটারা থানা এলাকায় সোহাগ মিয়া নামে এক যুবক নিহতের মামলায় রিমান্ড শেষে সাবেক হুইপ আ স ম ফিরোজকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুবের আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিন তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মাসুদুর রহমান। অপর দিকে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই বিকেলে ভাটারা থানাধীন ফরাজী হাসপাতালের সামনে পুলিশের গুলিতে নিহত হয় সোহাগ মিয়া। এ ঘটনায় ২০ আগস্ট তার বাবা শাফায়েত হোসেন ভাটারা থানায় হত্যা মামলা করেন। এ মামলায় গত ২৩ আগস্ট রাতে ঢাকার বনানী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ২৪ আগস্ট আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ।

শুনানি শেষে আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে এ মামলায় গত ৩১ আগস্ট রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার রহস্য উদঘাটনে তার ফের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়। পরে শুনানি শেষে আদালত তার ফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

রামিসা হত্যা ও ধর্ষণ মামলায় সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা সরকারের

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, আগামীকাল সোমবার রামিসা হত্যা ও ধর্ষণ মামলার বিচার কার্যক্রম শুরু হচ্ছে। এ মামলায় আসামির সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছে সরকার।

৪ ঘণ্টা আগে

গরমে কাহিল ‘ডোনাল্ড ট্রাম্প’, স্বস্তি দিতে দুটি ফ্যান

ঢাকার মিরপুরে জাতীয় চিড়িয়াখানার আলোচিত অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে প্রচণ্ড গরম থেকে স্বস্তি দিতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। তার খাঁচায় বসানো হয়েছে দুটি স্ট্যান্ড ফ্যান। পাশাপাশি দিনে কয়েকবার গোসল করানো ও নিয়মিত পানি ছিটিয়ে শরীর ঠান্ডা রাখা হচ্ছে।

৪ ঘণ্টা আগে

আদ্-দ্বীনে নবজাতক মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে নোটিশ

রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন এবং দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর চিকিৎসাসেবার মান যাচাইয়ের দাবিতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

৫ ঘণ্টা আগে

হজে ৩৭ বাংলাদেশির মৃত্যু

হজ চলাকালীন অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া হাজিদের মধ্যে এখনো ২৬ জন চিকিৎসাধীন রয়েছেন। তারা সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সংশ্লিষ্ট সূত্র বলছে, এ বছর হজ চলাকালে মোট ১৭৬ জন হাজি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন।

৮ ঘণ্টা আগে