জুলাই থেকে সারা দেশে একই দামে ব্রডব্যান্ড ইন্টারনেট

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ইন্টারনেট। প্রতীকী ছবি

গ্রাহক পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম কমালো সরকার। নতুন ট্যারিফ অনুযায়ী, সর্বোচ্চ কনটেনশন রেশিও ১:৮ ভিত্তিতে ৫ এমবিপিএস ইন্টারনেট সেবার মাসিক মূল্য হবে সর্বোচ্চ ৪০০ টাকা, ১০ এমবিপিএস ৭০০ টাকা এবং ২০ এমবিপিএস ১ হাজার ১০০ টাকা। এ হার মহানগর, জেলা, উপজেলা এবং ইউনিয়ন— সবস্তরে সমানভাবে প্রযোজ্য হবে।

‘এক দেশ, এক রেট’ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের (আইএসপি) জন্য নতুন ট্যারিফ ঘোষণা করা হয়েছে। এখন থেকে সারাদেশের গ্রাহকরা মাত্র ৪০০ টাকায় পাবেন ৫ এমবিপিএস ব্রডব্যান্ড ইন্টারনেট। আগে সমমূল্যের এ ইন্টারনেটের দাম ছিল ৫০০ টাকা।

বৃহস্পতিবার (২২ মে) সরকারি ও বেসরকারি সব ধরনের ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের (আইএসপি) জন্য একক ট্যারিফ নির্ধারণ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি বলছে, এ ট্যারিফ আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে এবং প্রাথমিকভাবে ৫ বছরের জন্য বলবৎ থাকবে। পরবর্তী সময়ে বিটিআরসি নতুন ট্যারিফ ঘোষণা না করা পর্যন্ত এটি বলবৎ থাকবে। আইএসপিগুলোকে বিটিআরসির অনুমোদিত এ ট্যারিফ ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। কোনো প্রতিষ্ঠান অনুমোদন ছাড়া অতিরিক্ত বা ভিন্ন ধরনের সেবা চালু করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া রাখা হয়েছে সেবার মান ও জরিমানার নিয়মও। বিটিআরসি গ্রাহক সন্তুষ্টি ও সেবার মান রক্ষায় চালু করেছে ‘গ্রেড অব সার্ভিস’ ব্যবস্থা। এর আওতায় যদি কোনো গ্রাহকের ইন্টারনেট সেবা টানা ৫ দিন বিচ্ছিন্ন থাকে, তাহলে সে মাসে বিলের ৫০ শতাংশ ছাড় পাবে। ১০ দিন বিচ্ছিন্ন থাকলে ২৫ শতাংশ এবং ১৫ দিন বা তার বেশি সময় সংযোগ না থাকলে পুরো মাসের বিল মওকুফ করতে হবে সংশ্লিষ্ট আইএসপি প্রতিষ্ঠানকে।

সংশ্লিষ্টরা বলছেন, এ উদ্যোগের ফলে দেশের সব জায়গায় গ্রাহকরা সাশ্রয়ী, মানসম্মত এবং একক মূল্যে ইন্টারনেট সেবা পাবেন। একই সঙ্গে আইএসপি প্রতিষ্ঠানগুলোও নির্দিষ্ট মান ও শর্ত মেনে সেবা দিতে বাধ্য হবে।

এদিকে, আইএসপিএবির নেতারা বলছে, সরকার নতুন যে ট্যারিফ নির্ধারণ করেছে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতারা ক্ষেত্র বিশেষে এরচেয়ে কম দামে ইন্টারনেট সেবা দিয়ে আসছে। একই সঙ্গে সরকার ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ের (আইআইজি) জন্যও নতুন ট্যারিফ নির্ধারণ করেছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

চেকের মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

নেগোশিয়েবল ইন্সট্রুমেন্টস অ্যাক্ট (এনআই অ্যাক্ট), ১৮৮১-এর ১৩৮ ধারায় দায়ের করা চেক ডিজঅনার সংক্রান্ত এক ক্রিমিনাল আপিল নিষ্পত্তি করে বিচারপতি মো. বশির উল্লাহ একক হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

৬ ঘণ্টা আগে

মৌখিক নম্বর বাড়লে নিয়োগে ‘দলীয়করণের’ সুযোগ তৈরি হবে—নোবিপ্রবিতে বিক্ষোভ

ভাইভায় নম্বর বাড়লে নিয়োগে দলীয়করণ, রাজনৈতিক স্বজনপ্রীতি ও দুর্নীতির সুযোগ তৈরি হবে—এমন অভিযোগ এনে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) গভীর রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন তারা।

৭ ঘণ্টা আগে

জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের কার্যক্রম শুরু হলেও মূল আয়োজন শুরু হবে ২২ সেপ্টেম্বর। সেদিন জাতিসংঘের সদস্য দেশগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধানদের ভাষণের মধ্য দিয়ে শুরু হবে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক। প্রধানমন্ত্রী তারেক রহমানেরও এ অধিবেশনে যোগ দেওয়ার কথা রয়েছে।

১৮ ঘণ্টা আগে

একদিনে ডেঙ্গুতে ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৭১— বছরের সর্বোচ্চ

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, একদিনে ডেঙ্গুতে মৃত্যু ও হাসপাতালে ভর্তির সংখ্যা এ বছরে এটিই সর্বোচ্চ। অর্থাৎ এ বছরে একদিনে ডেঙ্গুতে এত বেশি মানুষের মৃত্যু হয়নি, একদিনে এত বেশি রোগী হাসপাতালেও ভর্তি হননি।

১৮ ঘণ্টা আগে
Advertisement