চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বাংলাদেশ শিপিং করপোরেশনের মালিকানাধীন তেলবাহী 'বাংলার সৌরভ' জাহাজে আগুনে একজনের মৃত্যু হয়েছে। বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেনেন্ট শাকিব বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত রাতে আগুন লাগা জাহাজটিতে সর্বমোট ৪৮ জন ছিলেন। এদের মধ্যে ৪৬ জনকে উদ্ধার করা হয়। দুই জন নিজেরাই সাঁতরে পাড়ে উঠে আসেন। শুক্রবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে বাংলার সৌরভে আগুন লাগে।
উদ্ধার তৎপরতা সম্পর্কে ওই কোস্টগার্ড কর্মকর্তা বলেন, আগুন লাগার পর টাগবোট দিয়ে ২৪ জনকে উদ্ধার করা হয়। জাহাজের অন্যরা সাগরে ঝাঁপ দেন। তাদেরকে নৌবাহিনী ও কোস্টগার্ডের উদ্ধারকারীরা জাহাজে তোলেন। একজনকে গুরুতর অসুস্থ অবস্থায় পতেঙ্গা সমুদ্র সৈকতের কাছে পাওয়া যায়। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকরা তার মৃত্যুর কথা জানান।
তিনি আরও বলেন, মারা যাওয়া সাদেক মিয়া (৫৯) 'বাংলার সৌরভ' জাহাজের জেনারেল স্টুয়ার্ড ছিলেন। তার বাড়ি নোয়াখলীতে।
উল্লেখ্য, বাংলাদেশ শিপিং করপোরেশনের মালিকানায় 'বাংলার জ্যোতি' ও 'বাংলার সৌরভ' নামে তেলবাহী দুটি জাহাজ রয়েছে। এগুলো সাগরে অপেক্ষমাণ বড় জাহাজ থেকে তেল নিয়ে বন্দরে পৌঁছানোর কাজ করে।
৩০ সেপ্টেম্বর সকাল পৌনে ১১টার দিকে বন্দরের ডলফিন জেটিতে 'বাংলার জ্যোতি'-তে বিস্ফোরণের পর আগুন লাগে। ওই ঘটনায় তিনজন মারা যান।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের কৌঁসুলি তরিকুল ইসলাম।
২ ঘণ্টা আগে
বৈঠকে উপস্থিত একটি বাস কোম্পানির কর্মকর্তা বলেন, ‘দূরপাল্লা ও মহানগর, দুই ধরনের বাসের ভাড়াই কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।’ এর আগে বিআরটিএর বাসভাড়া সমন্বয় কমিটি দূরপাল্লার বাসে ২০ পয়সা এবং মহানগর এলাকায় ১৮ পয়সা বাড়ানোর সুপারিশ করেছিল।
৩ ঘণ্টা আগে
২০২৪ সালের ৫ আগস্ট গণপিটুনিতে নিহত চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলে চিত্রনায়ক শান্ত খানের মরদেহ ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলনের নির্দেশ দিয়েছেন আদালত। ওই সময়ের পরিস্থিতির কারণে ময়নাতদন্ত ছাড়াই তাদের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছিল।
৪ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফরে বোয়িং কেনার বিষয়ে একটি চুক্তি হতে পারে। তবে সফরে বোয়িং কোম্পানির সঙ্গে বৈঠক বা এ বিষয়ে নিশ্চিত কোনো কর্মসূচি রয়েছে কিনা, তা জানা নেই বলে জানান।
৪ ঘণ্টা আগে