গাজীপুরের মুকুল নিটওয়্যার কারখানা স্থায়ীভাবে বন্ধ ঘোষণা

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫, ১৮: ৩৬
ছবি: সংগৃহীত

গাজীপুরে মহানগরীর কোনাবাড়ী আমবাগ রোডের নীলনগর এলাকায় অবস্থিত মুকুল নিটওয়্যার লিমিটেড কারখানা স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট আইন ও বিধি অনুযায়ী আলোচনাসাপেক্ষে শ্রমিক-কর্মচারীর পাওনা পরিশোধের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কারখানাটি।

বুধবার (১৭ ডিসেম্বর) সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে গিয়ে কারখানার ফটকে স্থায়ীভাবে বন্ধ ঘোষণার নোটিশ দেখতে পান। এ সময় তাদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছিল।

কারখানার কোয়ালিটি ইন্সপেক্টর সাগর আলী বলেন, কর্তৃপক্ষ কারখানা চালাতে না পারলে আমাদের কিছু করার নাই। তবে শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের সব পাওনা পরিশোধ করতে হবে।

মেইন্টেন্যান্স (রক্ষাণবেক্ষণ) শাখার ইলেকট্রিক্যাল ম্যান জুয়েল রহমান বলেন, ‘সকালে কারখানায় কাজে যোগ দিতে এসে দেখি কর্তৃপক্ষ কারখানা স্থায়ীভাবে বন্ধের নোটিশ টানিয়ে দিয়েছে। হঠাৎ মালিকপক্ষ আমাদের পওনা পরিশোধ না করে কারখানা বন্ধ করায় আমরা অনেক বিপদে পড়ে গেছি।’

এর আগে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিচালক বরাবর কারখানাটি স্থায়ীভাবে বন্ধের জন্য লিখিত আবেদন করেছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. মইনুল ইসলাম মুকুল।

ওই আবেদনে উল্লেখ করা হয়, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক বাজারে পোশাক রপ্তানি করে আসছে। সাম্প্রতিক সময়ে বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, ক্রয়াদেশ (অর্ডার) সংকট, উৎপাদন ব্যয় বৃদ্ধি ও আর্থিক সক্ষমতার মারাত্মক ঘাটতির কারণে কারখানার স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করা অসম্ভব হয়ে পড়েছে।

এসব কারণে কারখানাটি স্থায়ীভাবে বন্ধের কথা জানিয়ে বলা হয়, প্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রম চালু রাখা সম্ভব নয় বিধায় বাংলাদেশ শ্রম আইন ২০০৬ (সংশোধিত)-এর ধারা ২৮ক ও বাংলাদেশ শ্রম বিধি ২০১৫-এর বিধি ৩২ অনুযায়ী কারখানাটি বুধবার (১৭ ডিসেম্বর) থেকে স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন পদত্যাগ করেছেন। একই সঙ্গে সংস্থাটির দুই কমিশনার- মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদও পদত্যাগপত্র জমা দিয়েছেন।

৪ ঘণ্টা আগে

বাড়তে পারে ঈদের ছুটি

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি আরও বাড়ানোর চিন্তাভাবনা করছে সরকার। ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতেই ছুটি বাড়ানোর চিন্তাভাবনা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

৫ ঘণ্টা আগে

সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন ২০ মে

শেয়ারবাজারে কারসাজি, প্রতারণা ও মানিলন্ডারিংয়ের অভিযোগে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে ২০ মে নির্ধারণ করেছেন আদালত।

৫ ঘণ্টা আগে

চার দিনে শাহজালাল বিমানবন্দরে ১৪৭ ফ্লাইট বাতিল

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর বাংলাদেশ থেকে ২৮ ফেব্রুয়ারি-৩ মার্চ পর্যন্ত চার দিনে বিভিন্ন এয়ারলাইন্সের মোট ১৪৭টি ফ্লাইট বাতিল হয়েছে।

৫ ঘণ্টা আগে