বিজিএমইএর ভোটগ্রহণ চলছে

প্রতিবেদক, রাজনীতি ডটকম

দেশের প্রধান রফতানি খাত তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালনা পর্ষদের ২০২৪-২০২৬ মেয়াদের নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে।

শনিবার (৯ মার্চ) সকাল ১০টায় শুরু হওয়া এ ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। ঢাকা অঞ্চলের ভোটগ্রহণ হচ্ছে উত্তরায় সংগঠনের নিজস্ব ভবনে। আর চট্টগ্রাম অঞ্চলের ভোট হচ্ছে খুলশীর স্থানীয় অফিসে।

সংগঠনটির পরিচালনা পর্ষদের ২০২৪-২০২৬ মেয়াদের নির্বাচনে ফোরাম ও সম্মিলিত পরিষদের ব্যানারে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এবার সম্মিলিত পরিষদের নেতৃত্ব দিচ্ছেন সেহা ডিজাইনের চেয়ারম্যান ও বিজিএমইএর বতর্মান কমিটির জ্যেষ্ঠ সহ-সভাপতি এস এম মান্নান কচি। ফোরামের নেতৃত্ব দিচ্ছেন সুরমা গার্মেন্টসের পরিচালক ফয়সাল সামাদ। তিনি বর্তমান কমিটির পরিচালক ও গত কমিটিতে সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন।

বিজিএমইএ জানিয়েছে, নির্বাচনে ঢাকা ও চট্টগ্রাম মিলে ৩৫টি পরিচালক পদে দুই প্যানেলের ৭০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। গণনা শেষে শনিবারই প্রাথমিক ফলাফল প্রকাশ করা হবে। মোট ২ হাজার ৪৯৮ জন ভোটারের মধ্যে ঢাকা অঞ্চলের ২ হাজার ৩২ জন ও চট্টগ্রামের ৪৬৪ জন।

নির্বাচিত পরিচালকরা ১৯ মার্চ সংগঠনের সভাপতি, প্রথম সহ-সভাপতি, জ্যেষ্ঠ সহ-সভাপতি ও দুজন সহ-সভাপতি নির্বাচন করবেন।

বিজিএমইএ নির্বাচনে সাধারণত নির্বাচনের দিনই নেতা নির্বাচন চূড়ান্ত হয়ে থাকে। তবে নেতা নির্বাচন নিয়ে আপত্তি থাকলে আপিলের সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে আপিল নিষ্পত্তির পর ২৮ মার্চ চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। তারপর নির্বাচিত নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করবে।

এবারের নির্বাচনে সম্মিলিত পরিষদ ও ফোরাম মিলিয়ে মোট ২১ জন দ্বিতীয় প্রজন্মের ব্যবসায়ী রয়েছেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ডিএমপির অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ৪৮৭

ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩৫ জন, লালবাগ বিভাগে ৩৭ জন, ওয়ারী বিভাগে ৯০ জন, মতিঝিল বিভাগে ৬৭ জন, তেজগাঁও বিভাগে ৭১ জন, মিরপুর বিভাগে ১০৫ জন, গুলশান বিভাগে ২৪ জন, উত্তরা বিভাগে ৪১ জন এবং গোয়েন্দা (ডিবি) বিভাগে ১৭ জন রয়েছেন।

২ ঘণ্টা আগে

ঘনীভূত হতে পারে লঘুচাপ, সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

২ ঘণ্টা আগে

চব্বিশের গণঅভ্যুত্থান: দেশে আজ পালিত হচ্ছে ‘জুলাই শহিদ দিবস’

২০২৪ সালের জুলাই মাসে শান্তিপূর্ণ কোটাবিরোধী আন্দোলনের শুরুর দিনগুলোতে পুলিশ ও তৎকালীন সরকারি দলের অঙ্গসংগঠন যুবলীগ-ছাত্রলীগের অতর্কিত হামলায় অগ্নিগর্ভ হয়ে ওঠে ঢাকাসহ সারা দেশের রাজপথ। এরপরই জোরালো হয় শিক্ষার্থীদের আন্দোলন। ক্ষুব্ধ শিক্ষার্থীরা তখন এক দফা দাবিসহ অন্যান্য দাবি নিয়েও মাঠে নামেন। এ

৩ ঘণ্টা আগে

সংসদ দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে: শফিকুর রহমান

সমাপনী বক্তব্যে বিরোধী দলীয় নেতা মহান মুক্তিযুদ্ধ, জুলাই গণঅভ্যুত্থানসহ দেশের দূর ও সাম্প্রতিক ইতিহাসের সব শহিদ, যোদ্ধা ও আহত-পঙ্গুদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মত্যাগকে জাতির প্রেরণার উৎস হিসেবে উল্লেখ করে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

১৪ ঘণ্টা আগে