মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল নিক্ষেপ

গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভে টিয়ারশেল নিক্ষেপ। ছবি: সংগৃহীত

নতুন বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে গাজীপুরের শ্রীপুরে পোশাক শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। পরে আন্দোলনরত শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেয়ার চেষ্টা করা হলে উত্তেজিত শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরে টিয়ার শেল ছুড়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয় পুলিশ।

শনিবার (৯ মার্চ) সকাল ৬টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় এ এ ইয়ার্ন ডাইং লিমিটেড নামের কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। অবরোধের ফলে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট তৈরি হয়। সকাল পৌনে ৮টার দিকে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

পুলিশ ও আন্দোলনরত শ্রমিকরা জানান, গত কয়েক মাস ধরেই নতুন কাঠামোতে বেতন নির্ধারণ ও মাসের প্রথম সপ্তাহে বেতনের দাবি জানিয়ে আসছেন শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় এ এ ইয়ার্ন ডাইং লিমিটেড নামে একটি কারখানার শ্রমিকরা। কারখানা কর্তৃপক্ষ বিষয়টি আমলে না নিয়ে তাদের শুধু আশ্বাস দিয়ে আসছিল। শনিবার সকাল সোয়া ৬টায় নতুন কাঠামোতে বেতন নির্ধারণের দাবিতে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে।

পরবর্তী সময়ে শ্রীপুর থানা, শিল্প পুলিশ ও মাওনা হাইওয়ে থানা পুলিশ সাড়ে ৬টার দিকে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। শ্রমিকরা আবারও জড়ো হয়ে সাড়ে ৭টার দিকে লাঠিসোটা নিয়ে মহাসড়কে অবস্থান নেন। কয়েকটি গাড়িতে ইট ছুঁড়ে মারলে পুলিশ আন্দোলনরত শ্রমিকদের ধাওয়া করে। এ সময় শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট ছুঁড়লে পুলিশ টিয়ার শেল ছুঁড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার আসাদ বলেন, ‘নতুন কাঠামোতে বেতনের দাবি জানিয়ে শনিবার সকাল থেকে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকরা। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের তৈরি হলে যাত্রীরা দুর্ভোগে পড়ে। আমরা তাদের নানাভাবে বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিতে না পেরে জোরপূর্বক সরিয়ে দিতে বাধ্য হই। আধঘণ্টা পর তারা ফের সংঘবদ্ধ হয়ে গাড়িতে ভাঙচুর চালায়। পরে তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়লে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ছোঁড়ে। শ্রমিকরা মহাসড়ক ছেড়ে চলে যায় এবং যান চলাচল স্বাভাবিক হয়।’

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ডিএমপির অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ৪৮৭

ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩৫ জন, লালবাগ বিভাগে ৩৭ জন, ওয়ারী বিভাগে ৯০ জন, মতিঝিল বিভাগে ৬৭ জন, তেজগাঁও বিভাগে ৭১ জন, মিরপুর বিভাগে ১০৫ জন, গুলশান বিভাগে ২৪ জন, উত্তরা বিভাগে ৪১ জন এবং গোয়েন্দা (ডিবি) বিভাগে ১৭ জন রয়েছেন।

২ ঘণ্টা আগে

ঘনীভূত হতে পারে লঘুচাপ, সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

২ ঘণ্টা আগে

চব্বিশের গণঅভ্যুত্থান: দেশে আজ পালিত হচ্ছে ‘জুলাই শহিদ দিবস’

২০২৪ সালের জুলাই মাসে শান্তিপূর্ণ কোটাবিরোধী আন্দোলনের শুরুর দিনগুলোতে পুলিশ ও তৎকালীন সরকারি দলের অঙ্গসংগঠন যুবলীগ-ছাত্রলীগের অতর্কিত হামলায় অগ্নিগর্ভ হয়ে ওঠে ঢাকাসহ সারা দেশের রাজপথ। এরপরই জোরালো হয় শিক্ষার্থীদের আন্দোলন। ক্ষুব্ধ শিক্ষার্থীরা তখন এক দফা দাবিসহ অন্যান্য দাবি নিয়েও মাঠে নামেন। এ

৩ ঘণ্টা আগে

সংসদ দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে: শফিকুর রহমান

সমাপনী বক্তব্যে বিরোধী দলীয় নেতা মহান মুক্তিযুদ্ধ, জুলাই গণঅভ্যুত্থানসহ দেশের দূর ও সাম্প্রতিক ইতিহাসের সব শহিদ, যোদ্ধা ও আহত-পঙ্গুদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মত্যাগকে জাতির প্রেরণার উৎস হিসেবে উল্লেখ করে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

১৪ ঘণ্টা আগে