চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের হাইমচর উপজেলার মেঘনা নদীর মাঝেরচরে আল বাখেরা জাহাজে খুন হওয়া সাত জনের মধ্যে ছয় জনের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে চাঁদপুর জেলা প্রশাসন, জেলা পুলিশ ও নৌপুলিশ পৃথক তদন্ত কমিটি গঠন করেছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকালে শহরের বাসস্ট্যান্ড স্বর্ণখোলা রোডে লাশ ঘরের পাশে তাদের নিথর দেহগুলো পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়।
এ ছাড়া পরিবার ও স্বজনদের কেউ না আসায় মঙ্গলবার জাহাজের বাবুর্চি কাজী রানার লাশ হস্তান্তর করা যায়নি। তিনি মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল গ্রামের কাজী দেলোয়ার হোসেনের ছেলে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, স্বজনরা এলেই তার লাশ হস্তান্তর করা হবে।
ছয় জনের লাশ হস্তান্তরের আগে চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন ২০ হাজার টাকার চেক ও নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) সৈয়দ মোশফিকুর রহমান নগদ ১০ হাজার টাকা প্রত্যেক পরিবারের অভিভাবকের হাতে তুলে দেন।
এর আগে সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত মেঘনা নদীতে সারবাহী এমভি আল বাখেরা নামক জাহাজ থেকে সাত জনের লাশ উদ্ধার করে হাসপাতালে আনে কোস্টগার্ড ও নৌপুলিশ।
মঙ্গলবার সকাল ১০টার পর চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল থেকে ৭ জনের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে নেওয়া হয়। নৌপুলিশ চাঁদপুর অঞ্চলের তত্ত্বাবধানে ৭ জনের সুরতহাল ও ময়নাতদন্তের কাজ সম্পন্ন হয়। হত্যাকাণ্ডের খবর পেয়ে স্বজনরা চাঁদপুর আসেন। নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন তারা।
যারা হত্যাকাণ্ডের শিকার- তারা হলেন জাহাজের মাস্টার গোলাম কিবরিয়া (৬০), সুকানি আমিনুল মুন্সী (৪০), লস্কর শেখ সবুজ (৩৫), লস্কর মাজেদুল (১৬), লস্কর সজিবুল ইসলাম (২৬), ইঞ্জিন চালক সালাউদ্দিন (৪০) ও বাবুর্চি কাজী রানা (২৪)।
চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, বিকালে লাশগুলো হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে (এডিএম) প্রধান, কোস্টগার্ড, নৌপুলিশ ও জেলা পুলিশের প্রতিনিধি নিয়ে তদন্ত কমিটি করে দিয়েছি। এই কমিটি আমাদেরকে ১০ কর্ম দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেবে। আজকের মধ্যেই এই ঘটনায় মামলা হবে এবং এটি চাঞ্চল্যকর ঘটনা হিসেবে মামলাটি তদন্ত করার জন্য বলেছি। নিহত পরিবারের পক্ষ থেকে একজন বাদী হয়ে হাইমচর থানায় মামলা করবেন।
এদিকে, জেলা পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপারকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি ১০ কার্য দিবসের মধ্যে রিপোর্ট প্রদান করবে।
চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ রকিব উদ্দিন বলেন, ঘটনা তদন্তে তিন সদস্যের একটি টিম গঠন করা হয়েছে। তদন্তকাজ শেষ না হওয়া পর্যন্ত তারা কাজ করবেন।
সোমবার ৯৯৯-এ খবর পেয়ে চাঁদপুরের মাঝেরচর এলাকায় মেঘনা নদীতে সারবাহী জাহাজ থেকে পাঁচ জনের লাশ উদ্ধার করে নৌপুলিশ ও কোস্টগার্ড। এ ছাড়া গুরুতর আহত দুই জন হাসপাতালে মারা যান এবং আরও একজনকে ঢাকায় পাঠানো হয়।

বৈঠকে নরওয়ের বাংলাদেশ মিশনের ডেপুটি হেড আলেকজান্ডার ফাল্ক-বিল্ডেন, রাজনৈতিক উপদেষ্টা সারোয়ার জাহান চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
৪ ঘণ্টা আগে
প্রথম প্রজ্ঞাপনে অতিরিক্ত আইজিপি ও ডিআইজি পর্যায়ের ছয় কর্মকর্তার পদোন্নতি ও বদলির আদেশ দেওয়া হয়েছে। এতে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক ডিআইজি মো. সায়েদুর রহমান, ঢাকা রেঞ্জের ডিআইজি মো. ইকবাল হোসেন এবং পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. কামরুল আহসানকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
৬ ঘণ্টা আগে
প্রজ্ঞাপন অনুযায়ী, হাফিজুল্লাহ খানকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মহাপরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে তার ন্যস্তকৃত কার্যালয়ও প্রধানমন্ত্রীর কার্যালয় নির্ধারণ করা হয়েছে।
৬ ঘণ্টা আগে
অনুষ্ঠানে মানবাধিকার কমিশনকে আরও শক্তিশালী করার কথা জানিয়ে আইনমন্ত্রী বলেন, ‘সাংবিধানিক শাসন ও সুশাসন প্রতিষ্ঠাই সরকারের অন্যতম অগ্রাধিকার।
৬ ঘণ্টা আগে