বাঘাইছড়িতে ইউপিডিএফের আস্তানা থেকে অস্ত্র, গোলাবারুদ উদ্ধার

ডেস্ক, রাজনীতি ডটকম
রাঙ্গামাটিতে ইউপিডিএফের আস্তানায় সেনাবাহিনীর অভিযানের পর উদ্ধার হওয়া অস্ত্র। ছবি: আইএসপিআর

পার্বত্য জেলা রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পাহাড়ে আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) একটি আস্তানায় অভিযান চালিয়েছে সেনাবাহিনীর একটি দল। এ সময় একে-৪৭ রাইফেলসহ বিভিন্ন অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

আজ মঙ্গলবার (২৯ জুলাই) সকাল পৌনে ১০টার দিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, বাঘাইহাটের দুর্গম পাহাড়ে ইউপিডিএফের আস্তানায় সেনাবাহিনীর অভিযানের সময় গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ইউপিডিএফের আস্তানা থেকে একে-৪৭সহ বিভিন্ন অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। সেনাবাহিনীর অভিযান এখনো চলমান রয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

৭ জেলায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সংকেত

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী— খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল এই ঝোড়ো হাওয়ার কবলে পড়তে পারে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে আসা বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। বাতাসের পাশাপাশি এসব এলাকায় হালকা থেকে মাঝারি এবং কিছু জায়গ

৩ ঘণ্টা আগে

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান

সফরকালে, সেনাবাহিনী প্রধান তুরস্কের জাতীয় প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলার, তুর্কি চিপ অব দ্য জেনারেল স্টাফ সেলচুক বায়রাকতারোগলু, তুর্কি স্থল বাহিনীর কমান্ডার জেনারেল মেতিন তোকেল ও ইস্তাম্বুল নেভাল শিপইয়ার্ডের পরিচালক রিয়ার অ্যাডমিরাল রিসেপ এরদিনক ইয়েতকিন-এর সঙ্গে পৃথক সৌজন্য সাক্ষাৎ করেন।

৪ ঘণ্টা আগে

রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন, প্রজ্ঞাপন জারি

শুক্রবার (২৪ জুলাই) এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে বলা হয়েছে, সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী পরবর্তী রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন

১৯ ঘণ্টা আগে

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৪২ গ্রেপ্তার

১ দিন আগে