ইসির ৬২ কর্মকর্তাকে বদলি-পদায়ন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ইসি লোগো

জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে ইসির সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত আটটি আলাদা প্রজ্ঞাপনের মাধ্যমে এই বদলি ও পদায়ন কার্যকর করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল হালিম খানকে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন্স) পদে বদলি করা হয়েছে। ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলামকে ইসি সচিবালয়ের উপসচিব হিসেবে পদায়ন করা হয়েছে। চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলীকে ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে। ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরীকে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে।

ইসি সচিবালয়ের উপসচিব (নির্বাচন পরিচালনা-১) মো. আতিয়ার হোসেনকে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (ইটিআই) পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ফরিদপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. সাইফুল ইসলামকে ইসি সচিবালয়ের উপসচিব (সাধারণ) হিসেবে বদলি করা হয়েছে। বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দীনকে ফরিদপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে।

এছাড়া, রাঙ্গামাটি সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলমকে সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (চলতি দায়িত্ব), রাজশাহী সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. শাহিনুর ইসলাম প্রামানিককে ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (চলতি), যশোর সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. আনিছুর রহমানকে বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (চলতি দায়িত্ব) করা হয়েছে।

ইসি সচিবালয়ের উপসচিব রাশেদুল ইসলামকে উপসচিব (নির্বাচন পরিচালনা-১) হিসেবে, ইসি সচিবালয়ের উপসচিব মুহাম্মদ মোশাররফ হোসেনকে নেত্রকোনা সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে।

বদলি ও পদায়নগুলো শুধুমাত্র আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের মধ্যে সীমাবদ্ধ নয়। বিভিন্ন জেলা, উপজেলা, এবং থানা পর্যায়ের কর্মকর্তাদেরও বদলি করা হয়েছে। যেমন, ঢাকার অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামানকে ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব, গোপালগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফয়জুল মোল্লাকে ঢাকার অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, কুষ্টিয়া, যশোর, ফরিদপুর, চাঁদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, নাটোরসহ আরও অনেক জেলার কর্মকর্তাদের বদলি ও পদায়ন করা হয়েছে। এছাড়া, বিভিন্ন উপজেলা নির্বাচন কর্মকর্তাদেরও তাদের নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ছিনতাইকারীর টানে শিক্ষিকার মৃত্যু: ডিবির হাতে গ্রেপ্তার ‘আসল’ ২ জন

গত ৩০ আগস্ট একই ঘটনায় র‍্যাব-২ তিনজনকে গ্রেপ্তার করেছিল। তবে তাদের এ ঘটনায় সম্পৃক্ততা পাওয়া যায়নি বলে দাবি করেছেন ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ ও অন্যান্য আলামত বিশ্লেষণ করে দ্বিতীয় পর্যায়ের তথ্য-উপাত্তের ভিত্তিতে নতুন করে ওই দুজনকে শনাক্ত ও গ্রেপ্তার

১৩ ঘণ্টা আগে

আইনমন্ত্রীর সঙ্গে উলামায়ে কেরামদের বৈঠক, সম্পত্তি হস্তান্তর আইন পর্যালোচনার দাবি

উলামায়ে কেরাম বিলটির উদ্দেশ্য হিসেবে ‘পিতা-মাতা, প্রবীণ ব্যক্তি ও দাতার জীবদ্দশার ভোগ ও ব্যবহারের অধিকার সুরক্ষা’কে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। তবে মুসলিম নাগরিকদের সম্পত্তি হস্তান্তর, হেবা, ওসিয়ত ও মিরাস কুরআন-সুন্নাহভিত্তিক বিধানের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় নতুন ব্যবস্থায় সম্ভাব্য শরয়ি জটিলতা নিয়ে তা

১৩ ঘণ্টা আগে

সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ, ‘আমলে নিচ্ছেন না’ চিফ প্রসিকিউটর

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাত আসামির মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনাকে আমলে নিচ্ছেন না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

১৪ ঘণ্টা আগে

মেট্রোরেলের দুই লাইনে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

এমআরটি লাইন-১-এর জন্য ডিএমটিসিএল সংশোধিত ব্যয় প্রস্তাব করেছিল এক লাখ ২০ হাজার ৭৯৪ কোটি টাকা এবং এমআরটি লাইন-৫-এর জন্য ৯৩ হাজার ১৯০ কোটি টাকা। যাচাই-বাছাই শেষে প্রস্তাবিত ব্যয় থেকে ৪ দশমিক ৭৫ শতাংশ কমিয়ে দুই প্রকল্পের সম্মিলিত নতুন ব্যয় নির্ধারণ করা হয়েছে দুই লাখ তিন হাজার ৮০০ কোটি টাকা।

১৪ ঘণ্টা আগে
Advertisement