কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম আটক

প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর শাহ আলী থানার মিরপুর চিড়িয়াখানার সামনে থেকে কনটেন্ট ক্রিয়েটার আর এস ফাহিমকে আটক করেছে পুলিশ। রোববার (২৯ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম।

ওসি মো. জাহাঙ্গীর আলম জানান, মিরপুর চিড়িয়াখানার সামনে থেকে স্থানীয় জনতা তাকে ঘিরে রাখে এবং পরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে জুলাইয়ের বিভিন্ন থানায় মামলা রয়েছে বলে জানতে পেরেছি। আমরা সেগুলোর খোঁজ নিচ্ছি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, আর এস ফাহিমকে মিরপুর চিড়িয়াখানার সামনে আটকে রেখেছে একদল শিক্ষার্থী। চব্বিশের জুলাইয়ে ছাত্র আন্দোলনের বিপক্ষ অবস্থান বা উসকানিমূলক ভূমিকার অভিযোগে তাকে আটকে রাখার খবর জানা যায়।

এর আগে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিমকে গ্রেফতারে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিল মঞ্চ-২৪’ নামে একটি সংগঠন। তাদের পক্ষ থেকে দাবি করা হয়, আর এস ফাহিম চৌধুরি আওয়ামী লীগকে পৃষ্ঠপোষকতা দিয়ে ছাত্র-জনতার ওপর আঘাত হানার সঙ্গে যুক্ত ছিলেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নিয়োগ, বদলি ও কেনাকাটায় সিন্ডিকেটের মাধ্যমে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

২ ঘণ্টা আগে

চিকিৎসা শেষে রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস

গত ১১ মার্চ নিজ বাসভবনে অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ১৫ মার্চ তাঁকে সিঙ্গাপুর এবং পরে পুনর্বাসনের জন্য মালয়েশিয়ায় নিয়ে যাওয়া হয়।

৩ ঘণ্টা আগে

বিদিশা এরশাদের জামিন নামঞ্জুর

প্রতারণার একটি মামলায় সাজাপ্রাপ্ত বিদিশাকে গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে ঢাকার গুলশানের অ্যারাবিকা কফি রেস্টুরেন্ট থেকে গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশ।

৩ ঘণ্টা আগে

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৮

সংবাদ বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী রমনা বিভাগ ৩৩ জন, লালবাগ বিভাগ ৩০ জন, ওয়ারী বিভাগ ৬৫ জন, মতিঝিল বিভাগ ৪৩ জন, তেজগাঁও বিভাগ ৭৮ জন, মিরপুর বিভাগ ১১৬ জন, গুলশান বিভাগ ৩৭ জন ও উত্তরা বিভাগ ৩১ জনকে গ্রেপ্তার করেছে। এছাড়া গোয়েন্দা বিভাগ একজন এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) চার

৩ ঘণ্টা আগে
Advertisement