৫ দিন পর পূর্বাচলে পাওয়া গেল মওলানা মামুনকে

প্রতিবেদক, রাজনীতি ডটকম
শুক্রবার সকালে পূর্বাচল থেকে উদ্ধার করা হয়েছে মামুনকে। ছবি: সংগৃহীত

অপহরণের হুমকির পর নিখোঁজ হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী মাওলানা আব্দুল্লাহ আল মামুন ওরফে কে এম মামুনকে পাঁচ দিন পর উদ্ধার করা হয়েছে। রাজধানীর পূর্বাচলে পাওয়া গেছে তাকে।

মামুনের সংগঠন জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স তাদের ফেসবুক পেজে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে পূর্বাচল থেকে মামুনকে উদ্ধারের তথ্য নিশ্চিত করেছে।

মামুনের পরিবার অভিযোগ করেছিল, গত রোববার (২১ সেপ্টেম্বর) রাতে একটি অপরিচিত নম্বর থেকে মামুনকে সরাসরি অপহরণের হুমকি দেওয়া হয়। পরদিন ভোরে তিনি রাজধানীর উত্তরার বাসা থেকে বের হয়ে আর ফেরেননি। ওই দিনই তুরাগ থানায় তার নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।

ফেসবুক পোস্টে বলা হয়েছে, নিখোঁজ মামুনকে পূর্বাচল সেক্টর ওয়ান মসজিদে পাওয়া গেছে। পরবর্তী এক পোস্টে জানানো হয়, ডিসি উত্তরা ও তার টিমের সহায়তায় তাকে উদ্ধার করে রাজধানীর উত্তরায় নিয়ে আসা হয়েছে। বর্তমানে তিনি একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

পোস্টে আরও বলা হয়, আব্দুল্লাহ আল মামুন এখনো ট্রমাগ্রস্ত। তাকে সুস্থ অবস্থায় নিয়ে আসাই তাদের প্রথম লক্ষ্য।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপকমিশনার মো. মহিদুল ইসলাম বলেন, জুলাই যোদ্ধা মামুনকে পূর্বাচলের তিন শ ফিট থেকে শুক্রবার সকালে উদ্ধার করা হয়েছে। তিনি বর্তমানে হাসপাতালে ভর্তি। তার বক্তব্য নেওয়ার পর বিস্তারিত সংবাদ সম্মেলনে জানানো হবে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বছরে ১০ হাজার শ্রমিকের বৈধভাবে ইতালি যাওয়ার সুযোগ: প্রতিমন্ত্রী শাহে আলম

অবৈধভাবে ইতালিতে অবস্থানরত বাংলাদেশিদের বৈধ করার বিষয়ে কোনো আলোচনা হয়নি জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আর দালালের মাধ্যমে যারা অবৈধভাবে দেশটিতে যাওয়ার চেষ্টা করছেন, তাদের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা নেবে।

৫ ঘণ্টা আগে

৭ মাসে ৪৪১ পুলিশ মারধরের শিকার: পুলিশ সদর দপ্তর

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শুরু থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত ১৯ মাসে পুলিশের ওপর হামলায় আহত হয়েছেন মোট ১ হাজার ৪২ জন সদস্য। এর মধ্যে গত বছর আহত হয়েছিলেন ৬০১ জন।

৫ ঘণ্টা আগে

সাভারে পুলিশ কর্মকর্তা খুন, র‌্যাব বলছে ‘টার্গেট’ ছিল না

সাভারের আমিনবাজারে পুলিশের বিশেষ শাখার (এসবি) উপপরিদর্শক আলতাব হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। প্রাথমিক তদন্তে সংস্থাটি জানিয়েছে, অটোরিকশা রাখা নিয়ে বিরোধের জেরেই হামলার সূত্রপাত হয়েছিল। হামলাকারীদের মূল টার্গেট পুলিশ কর্মকর্তা আলতাব হোসেন ছিলেন না বলেও দাবি র‍্যাবের

৫ ঘণ্টা আগে

২৪ ঘণ্টার বেশি ‘গোপনে’ আটকে রাখলেই ‘গুম’: চিফ প্রসিকিউটর

গ্রেপ্তারের পর ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও কোনো ব্যক্তিকে আইনি সহায়তার সুযোগ না দিয়ে গোপনে আটকে রাখা হলে সেই সময়কে গুম হিসেবে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

৬ ঘণ্টা আগে
Advertisement