প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা মামলায় ঢাকা কলেজের শিক্ষার্থী হাসনাতুল ইসলাম ফাইয়াজের (১৭) রিমান্ড বাতিল করেছেন আদালত।
রোববার (২৮ জুলাই) ফাইয়াজকে রিমান্ডে নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে রিটের শুনানিতে বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ নির্দেশনা দেওয়া হয়।
সম্প্রতি রাজধানীতে ঘটে যাওয়া সংঘাত ও নাশকতার অভিযোগে পুলিশের দায়ের করা একটি মামলায় ঢাকা কলেজের এইচএসসি প্রথমবর্ষের শিক্ষার্থী হাসনাতুল ইসলাম ফাইয়াজকে গতকাল ঢাকার সিএমএম আদালতে হাজির করা হলে তদন্তকারী কর্মকর্তা রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছিল। এদিন অভিযুক্তকে শিশু হিসেবে দাবি করা হলেও তার পক্ষে বয়স প্রমাণক উপস্থাপন করতে ব্যর্থ হওয়ায় আদালত রিমান্ড মঞ্জুর করেছিল ।
আজ (২৮ জুলাই) ঢাকা সিএমএম আদালতে অভিযুক্ত ফাইয়াজকে শিশু হিসেবে দাবির স্বপক্ষেবয়স প্রমাণক (এসএসসি ও জন্ম সনদ) দাখিল করায় আদালত তার রিমান্ড স্থগিত করেছে এবং উক্ত অভিযুক্তের বয়স নির্ধারণ বিষয়ে শুনানি ও আদেশের জন্য সংশ্লিষ্ট শিশু আদালতে প্রেরণ করে।
শিশু আদালত আজই শুনানি শেষে অভিযুক্ত ফাইয়াজকে শিশু হিসেবে ঘোষণা করে তার রিমান্ড বাতিল করে এবং তাকে শিশু উন্নয়ন কেন্দ্রে প্রেরণের আদেশ প্রদান করেছে।

জুন মাসের বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকদের অভিযোগ ও ক্ষোভের মধ্যে বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, বিল বেড়ে যাওয়ার পেছনে মিটারের কোনো ত্রুটি নয়; বরং নতুন ট্যারিফ কার্যকর হওয়া, বিদ্যুতের ব্যবহার বৃদ্ধি এবং উচ্চ স্ল্যাবে বিল গণনাই মূল কারণ।
১৩ ঘণ্টা আগে
অভিযানে সবচেয়ে বেশি মামলা হয়েছে ওয়ারী ট্রাফিক বিভাগে, যেখানে ৫৬৩টি মামলা দায়ের করা হয়। এরপর উত্তরা বিভাগে ৪৪৩টি, মিরপুরে ৩২৯টি, গুলশানে ২৪৯টি, মতিঝিলে ২৩৩টি, তেজগাঁওয়ে ২২৭টি, লালবাগে ১৮২টি এবং রমনা বিভাগে ১১০টি মামলা করা হয়।
১৪ ঘণ্টা আগে
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘শহর ও গ্রামের শিক্ষার বৈষম্য কমাতে বিশেষ পরিকল্পনা নেওয়ার পাশাপাশি শিক্ষকদের দক্ষতা ও সুযোগ-সুবিধা বৃদ্ধিতেও কাজ করছে সরকার।’
১৫ ঘণ্টা আগে
নির্বাচন কমিশনার মাছউদ বলেন, নির্বাচন অনুষ্ঠানের সময় নির্ধারণে বিভিন্ন বিষয় বিবেচনায় নেওয়া হয়। এর মধ্যে রয়েছে পাবলিক পরীক্ষা, ধর্মীয় উৎসব ও আচার-অনুষ্ঠান, বর্ষা মৌসুম এবং দেশের বিভিন্ন অঞ্চলের ভৌগোলিক ও যোগাযোগ পরিস্থিতি। এসব বিষয় পর্যালোচনা করেই কমিশন চূড়ান্ত তফসিল ঘোষণা করবে।
১৫ ঘণ্টা আগে