ইউএনবি

টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার দায়িত্ব পালনের স্বীকৃতি নেই বলে যে ধারণা করা হচ্ছে, তা নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে নিয়মিত ব্রিফিংয়ে একজন সাংবাদিক প্রশ্ন করেন, ‘তাহলে আপনারা যখন বলেন বাংলাদেশের নির্বাচনের ফলাফল বিশ্বাসযোগ্য, অবাধ বা সুষ্ঠু হয়নি, তার মানে কি যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টানা চতুর্থ মেয়াদকে স্বীকৃতি দেবে না?’
জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেন, ‘না, না।’ মিলার আরও বলেন, ‘তারা এখন বাংলাদেশ সরকারকে সহিংসতার প্রতিবেদনগুলোর বিশ্বাসযোগ্য ও স্বচ্ছতার সঙ্গে তদন্ত করতে এবং অপরাধীদের জবাবদিহিতার আওতায় আনতে উৎসাহিত করছেন।’
তিনি বলেন, ‘রাজনৈতিক সহিংসতা পরিহার করার জন্য আমরা সব দলের প্রতি আহ্বান জানাচ্ছি। বিরোধী রাজনৈতিক সদস্যদের গ্রেপ্তার এবং নির্বাচনের দিন অনিয়মের খবরে তারা উদ্বিগ্ন।’
তিনি বলেন, ‘সব দল এতে অংশগ্রহণ করেনি বলে আমরা দুঃখিত এবং নির্বাচনের সময় ও এর আগের মাসগুলোতে যে সহিংসতা হয়েছে আমরা তার নিন্দা জানাই।’
এর আগে বুধবার ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে বৈঠকে জলবায়ু পরিবর্তন, ব্যবসা-বাণিজ্যের সুযোগ ও রোহিঙ্গা-সংকটের মতো পারস্পরিক গুরুত্বপূর্ণ ইস্যুতে দুই দেশ কীভাবে একসঙ্গে কাজ করতে পারে সে বিষয়ে আলোচনা করেন।
তিনি বলেন, ‘পারস্পরিক স্বার্থের ভিত্তিতে আমাদের সম্পর্ককে এগিয়ে নিতে আগামী মাসগুলোতে আমরা ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা করছি।’

মির্জা ফখরুল বলেন, বর্তমান বিশ্বে চীনের রাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্ব ক্রমেই বাড়ছে। উন্নয়নশীল দেশগুলোর মতো বাংলাদেশও বাণিজ্য, উন্নয়ন ও নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে চীনের সঙ্গে সহযোগিতা আরও বিস্তৃত করতে আগ্রহী।
৫ ঘণ্টা আগে
বেলা সাড়ে ১১টায় পেকুয়া উপজেলা মাঠে শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ১০০ ঘর নির্মাণ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি জানান, পানি উন্নয়ন বোর্ড কোনো স্লুইসগেটের দায়িত্বে থাকবে না। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরাই এটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে।’
৬ ঘণ্টা আগে
জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিআরএইচ) পরিচালক ডা. মোস্তফা আজিজ সুমন বলেছেন, সব ধরনের ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব না হলেও জরায়ুমুখের ক্যান্সারের মতো কিছু ক্যান্সার, টিকার মাধ্যমে প্রতিরোধ করা যায়।
৬ ঘণ্টা আগে
দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় রিপোর্টের ভিত্তিতে গতকাল তাদের ৭ জনকে বরখাস্ত করা হয়েছে।
৯ ঘণ্টা আগে