কূটনৈতিক প্রতিবেদক, রাজনীতি ডটকম

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বহুল আলোচিত বাণিজ্য চুক্তি নিয়ে কেবল অন্তর্বর্তীকালীন সরকার নয়, বরং বিএনপি ও জামায়াতে ইসলামীরও সম্মতি ছিল বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
তিনি বলেন, ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ আমাদের প্রধান দুটি দলের প্রধানের সঙ্গে নির্বাচনের আগেই কথা বলেছেন। তারা (বিএনপি ও জামায়াতের প্রধান) এতে সম্মতি দিয়েছিলেন। সুতরাং এমন না যে এই চুক্তি আমরা কাউকে অন্ধকারে রেখে করেছি।
বুধবার (৪ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এ চুক্তি বর্তমান সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানের সঙ্গে সাংঘর্ষিক না বলেও উল্লেখ করেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, মনে রাখবেন, এতে (মার্কিন চুক্তিতে) একটি এন্ট্রি ক্লজ ও এক্সিট ক্লজ আছে। এন্ট্রি ক্লজ হচ্ছে— নোটিফিকেশন না হলে এটা কার্যকর হবে না। এখনো নোটিফিকেশনে যায়নি। সরকার ইচ্ছা করলে এটি রিভিউ করতে পারে। আর এক্সিট ক্লজ হচ্ছে— আপনি ৬০ দিনের নোটিশ দিয়ে বেরিয়ে যেতে পারেন। এমন না যে আমরা একটি বন্ধ ঘরে বাংলাদেশকে ঠেলে দিয়েছি।
মার্কিন চুক্তিটি পাঠে বাংলাদেশে ‘বিভ্রান্তি’ আছে উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, কেবল বাংলাদেশের সঙ্গে এই চুক্তি দেখলে চলবে না; পাশাপাশি দেখবেন যে ভিয়েতনাম, কম্বোডিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ অন্যান্য দেশ কী কী দিয়েছে বা কী কী পেয়েছে। তুলনা করলে দেখবেন, সব জায়গায় ভাষা মোটামুটি একই।
গত বছরের এপ্রিলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের ওপর ‘রিসিপ্রোক্যাল ট্যারিফ’ আরোপ করেন। ওই সময় মার্কিন বাজারে বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়। তিন মাসেরও বেশি সময় ধরে আলোচনার পর তা ২০ শতাংশে নামিয়ে আনা হয়। আরও প্রায় আট মাস পর শেষ পর্যন্ত যুক্তরোষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যে বাণিজ্যচুক্তি সই হয়েছে, তাতে সেই শুল্কের পরিমাণ ১ শতাংশ কমে ১৯ শতাংশে দাঁড়ায়।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে প্রথম বাণিজ্য ঘাটতি নিয়ে তাদের সঙ্গে কথা বলি। এপ্রিলে রিসিপ্রোক্যাল টারিফ আরোপ করা হয়। তারপর থেকে আলোচনা শুরু। এপ্রিল থেকে জুলাই টানা আলোচনা চলে। শুধু আমাদের না, আরও অনেক দেশের সঙ্গে রিসিপ্রোক্যাল ট্যারিফ নিয়ে আলোচনা হয় এবং সেই আলোচনার পর আমরা ২০ শতাংশ পেয়েছিলাম।
ওই সময় দুটি বিষয় বাদ দিলে চুক্তি ‘মোটামুটিভাবে হয়ে গেছিল’ উল্লেখ করে খলিলুর রহমান বলেন, প্রথমত, আমরা তাদের বলেছিলাম যে আমেরিকান কটন বা ম্যানমেড ফাইবার দিয়ে তৈরি যে পোশাক আমরা তাদের কাছে পাঠাব, সেখানে আমরা জিরো রিসিপ্রোক্যাল ট্যারিফ চাই। সেটা করতে তাদের সময় লেগেছে, তবে এটা আমাদের স্বার্থে।
দ্বিতীয় বিষয়টি তুলে ধরে মন্ত্রী বলেন, রুলস অব অরিজিন। তাতেও তারা সময় নিয়েছে। অ্যাগ্রিমেন্ট আমরা করে রেখেছিলাম ৩১ জুলাই। ১ আগস্ট আমরা ২০ শতাংশ শুল্ক পেয়েছি। সুতরাং, এই চুক্তি যে চট করে নির্বাচনের তিন দিন আগে করা হয়েছে, সেটি ঠিক নয়।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবন অডিটোরিয়ামে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
১ দিন আগে
বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে তামান্না চৌধুরী প্রিয়াংকা নামে এক নারী এ আবেদন করেন। বাদীর জবানবন্দি গ্রহণের পর আদালত আবেদনটির বিষয়ে আদেশের জন্য রেখেছেন বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী এ কে এম শরীফ উদ্দিন।
১ দিন আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের তিন ছাত্রীকে কটূক্তির অভিযোগ উঠেছে কয়েকজন বহিরাগত ব্যক্তির বিরুদ্ধে। কটূক্তির প্রতিবাদ করায় ছাত্র ইউনিয়নের কয়েকজন নেতাকর্মীর ওপর হামলারও অভিযোগ করেছে সংগঠনটি। এতে ছাত্র ইউনিয়নের তিন নেতা আহত হয়েছেন। তাদের মধ্যে সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকার ও ঢা
১ দিন আগে
সচিবালয়ে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাতের বিষয়টি উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী সরদার এম সাখাওয়াত হোসেন জানান, প্রধানমন্ত্রীর তারেক রহমান যেন ভারত সফরে যান এ বিষয়টি অবগত করেছেন ভারতীয় হাইকমিশনার।
১ দিন আগে