প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপির হরতাল চলাকালে গত ২৪ ঘণ্টায় ১৬টি স্থানে আগুন লাগার খবর পেয়েছে ফায়ার সার্ভিস। গতকাল রোববার সকাল ৯টা থেকে আজ সোমবার (২০ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত এসব ঘটনায় ১৮ যানবাহন পুড়ে গেছে।
এসব ঘটনায় ৯টি বাস, ১টি কাভার্ড ভ্যান, ৬টি ট্রাক, ১টি সিএনজিচালিত অটোরিকশা, ১টি ট্রেন (৩ বগি) পুড়ে যায়। আগুন নির্বাপণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২৯ ইউনিট ও ১৪৪ জনবল কাজ করেছে।
আগুনের ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে রাজশাহী বিভাগে। ফায়ার সার্ভিস থেকে জানানো হয়েছে, রাজশাহী বিভাগে (নাটোর, বগুড়া, সিরাজগঞ্জ) ৭টি, ঢাকা সিটিতে ৩টি, ঢাকা বিভাগ ১টি, চট্টগ্রাম বিভাগে (ফেনী, মিরসরাই, সাতকানিয়া) ৪টি, ময়মনসিংহ বিভাগে (জামালপুর) ১টি ঘটনা ঘটে।
এর আগে ফায়ার সার্ভিস জানিয়েছিল, শনিবার সন্ধ্যা থেকে রোববার সকাল ৯টা পর্যন্ত ১৫ ঘণ্টায় উচ্ছৃঙ্খল জনতা কর্তৃক ১১টি যানবাহনে আগুন লাগার খবর পাওয়া গেছে। আগুনের ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে রাজধানী ঢাকায়।
জাতীয় সংসদ নির্বাচনের তফশিল প্রত্যাখ্যান করে গত বৃহস্পতিবার বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রোববার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত ঢাকাসহ দেশব্যাপী ৪৮ ঘণ্টার হরতালের ডাক দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তথ্য উপদেষ্টা বলেন, কোনো মন্ত্রী বা উপদেষ্টা প্রত্যাশিতভাবে দায়িত্ব পালন করতে না পারলে প্রধানমন্ত্রী প্রয়োজন অনুযায়ী পরিবর্তন আনবেন। এটি স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া।
২০ ঘণ্টা আগে
আদালত সূত্র জানায়, মনির জামিনে ছিলেন। গত ১৪ জুলাই যুক্তিতর্ক শেষে আদালত তার জামিন বাতিল করে কারাগারে পাঠান। রায়ের দিন তাকে কারাগার থেকে আদালতে আনা হয়। পরে আবার কারাগারে পাঠানো হয়েছে।
২০ ঘণ্টা আগে
আগামী ২৪ ঘণ্টায় বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।
২১ ঘণ্টা আগে
বার্তায় তারেক রহমান বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের ঐতিহাসিক এবং বহুমাত্রিক সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, ‘গণতান্ত্রিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধাবোধ, কমনওয়েলথের নীতি এবং জনগণের সঙ্গে জনগণের ঘনিষ্ঠ সম্পর্কের ভিত্তিতে এই অংশীদারিত্ব গড়ে উঠেছে।’
১ দিন আগে