৪ ঘণ্টা পর সড়ক ছাড়ল দুই কলেজের শিক্ষার্থীরা, যান চলাচল স্বাভাবিক

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ থেমেছে। এতে করে যানচলাচল শুরু হয়েছে মিরপুর সড়কে। মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সংঘাতের সূত্রপাত হয়। কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার পর মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। এ সময় উভয় কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং উভয় কলেজের শিক্ষকরা দফায়-দফায় চেষ্টা চালান। তাদের সম্মিলিত প্রচেষ্টায় অবশেষে বিকেল ৪টায় পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

বিষয়টি নিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, গতকালের একটি ঘটনায় ভুল বোঝাবুঝির কারণে আজকের সংঘর্ষের সূত্রপাত হয়েছে। গতকাল ঢাকা কলেজের একজন শিক্ষার্থীকে সায়েন্সল্যাব এলাকায় মারধর করা হয়েছে। ঢাকা কলেজ শিক্ষার্থীরা মনে করেছেন এর সঙ্গে সিটি কলেজের শিক্ষার্থীরা জড়িত। সেই ঘটনার জেরে আজকে সংঘর্ষের সূত্রপাত হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, এখন পরিস্থিতি শান্ত। দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই তাদের ক্যাম্পাসে ফিরে গেছেন। আমরা তাদের সংঘর্ষ থেকে নিভৃত করেছি। তবে এখনই পুলিশ প্রটোকল উঠিয়ে নেওয়া হবে না। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পুরো এলাকাজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করে যাবেন।

সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন পুলিশ সদস্যও আহত হয়েছেন বলে জানান তিনি।

এদিকে ঢাকা সিটি কলেজে ভাঙচুরের অভিযোগ এনে দেশবাসী, পুলিশ, প্রশাসনের কাছে বিচার দাবি করেছেন ঢাকা সিটি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এফ. এম. মোবারক হোসাইন।

তিনি বলেন, আজ হঠাৎ করেই এগারোটার সময় কিছু ছাত্র নামের সন্ত্রাসীরা ঢাকা সিটি কলেজে অতর্কিত হামলা করেছে। আমরা ওই হামলার নিন্দা জানাই এবং দেশবাসীর কাছে বিচার চাই। এই ধরনের ঘটনা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। গত রমজানের আগেও ঢাকা সিটি কলেজের স্থাপনার ওপর হামলা করা হয়েছিল। জাতীয় বিশ্ববিদ্যালয়, মাউশি, ঢাকা জেলা প্রশাসনসহ দায়িত্বশীলদের প্রতি আমাদের আহ্বান থাকলো আজ যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন।

তিনি আরও বলেন, এই ধরনের ঘটনা যেন না ঘটে তার জন্য আমরা সর্বাত্মক ব্যবস্থা নিয়েছি। আমাদের সিটি কলেজ জাতীয় সম্পদ। আমরা সবসময় শিক্ষার্থীদের বলি, তোমরা ছাত্ররা সবাই ভাই-ভাই। গন্ডগোল করো না। মনোমালিন্য হতে পারে তবে এটাকে কেন্দ্র করে স্থাপনার ওপর হামলা কখনো কাম্য হতে পারে না। আমাদের ছাত্রসমাজের কাছে দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করি।

এদিকে সংঘাত এড়াতে আগামী ২ দিনের জন্য ঢাকা সিটি কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এই ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, যেন আবারও কোনো খারাপ পরিস্থিতি তৈরি না হয় সেজন্য বুধবার ও বৃহস্পতিবার সব ক্লাস-পরিক্ষাসহ একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ঢাকা-চট্টগ্রাম বৈদ্যুতিক ট্রেনের সম্ভাব্যতা সমীক্ষা-নকশা সম্পন্ন: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, ‘প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত হওয়ার পর প্রকল্পের বিস্তারিত কর্মপরিকল্পনা ও সময়সূচি নির্ধারণ করা হবে। অর্থায়ন প্রাপ্তি সাপেক্ষে প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে চট্টগ্রাম-ঢাকা করিডোরে ইলেকট্রিক ট্রেন পরিচালনা করা সম্ভব হব

১৪ ঘণ্টা আগে

নতুন এলএনজি টার্মিনাল স্থাপনসহ ১৫০ কূপ খননের পরিকল্পনা সরকারের

শিল্প খাতে গ্যাস-সংকট মোকাবিলায় নতুন এলএনজি টার্মিনাল স্থাপন এবং ১৫০টি কূপ খননের পরিকল্পনা নিয়েছে সরকার। জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, আকস্মিক বা সাময়িক গ্যাস-সংকটের কারণে শিল্প খাত যাতে বড় ধরনের ক্ষতির মুখে না পড়ে, সে জন্য দেশীয় গ্যাসের উৎপাদন বাড়ানোর পাশাপাশি নতুন এলএনজি টার্মিন

১৫ ঘণ্টা আগে

সেচ কাজে ৫ বছরের মধ্যে ডিজেলের বদলে সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী

সংসদ সদস্য তাজউদ্দীন খানের প্রশ্ন ছিল, সেচ কাজে ডিজেলচালিত ইঞ্জিনের পরিবর্তে কৃষকদের বিনামূল্যে সৌরবিদ্যুৎ দেওয়ার পরিকল্পনা আছে কি না। জবাবে তারেক রহমান বলেন, ‘জ্বি, বর্তমান সরকারের এ পরিকল্পনা রয়েছে, যেখানে যেখানে ডিজেল দ্বারা পানির পাম্প চালিত হয়, সেখানে সবগুলোকে পর্যায়ক্রমে ইনশাল্লাহ আগামী পাঁচ

১৫ ঘণ্টা আগে

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা নিহত, আহত ১ কর্মকর্তা

বুধবার (৯ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আহত কর্মকর্তাকে হেলিকপ্টারে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

১৮ ঘণ্টা আগে
Advertisement