প্রতিবেদক, রাজনীতি ডটকম

সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার প্রথম বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।
বৈঠক শেষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর সাংবাদিকদের এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের প্রতি জনগণের বিপুল সমর্থনের কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী মন্ত্রীদের সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, স্ব-স্ব মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকালে যেন কেউ প্রভাব, স্বজনপ্রীতি বা দুর্নীতির কাছে নতি স্বীকার না করেন—সে বিষয়ে প্রধানমন্ত্রী কঠোর অবস্থানের কথা জানিয়েছেন।
আসন্ন রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখা, সেহরি-ইফতার ও তারাবির সময় বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। পাশাপাশি নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ড কর্মসূচির দৃশ্যমান অগ্রগতি দ্রুত দেখাতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
ইমাম-মুয়াজ্জিনদের জন্য ঘোষিত সরকারি উদ্যোগ বাস্তবায়নের বিষয়েও বৈঠকে আলোচনা হয়। প্রতিমন্ত্রী জানান, এ বিষয়ে দ্রুত সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন।
শ্রমবাজার প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, দেশের বড় একটি শ্রমবাজার মধ্যপ্রাচ্যনির্ভর। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর সময়ে মধ্যপ্রাচ্যের শ্রমবাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তবে বিভিন্ন কারণে মাঝখানে কিছু দেশে শ্রমবাজার সংকুচিত হয়েছে। এ প্রেক্ষাপটে শ্রমবাজার পুনরায় সম্প্রসারণে প্রধানমন্ত্রীর সম্ভাব্য মধ্যপ্রাচ্য সফরের প্রস্তাব উত্থাপন করা হয়েছে বলেও জানান তিনি।
এছাড়া সরকার আগামী ১৮০ দিনের একটি কর্মপরিকল্পনা গ্রহণ করবে বলেও বৈঠকে জানানো হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, রমজান ও জনকল্যাণমূলক প্রতিশ্রুতি বাস্তবায়নে দ্রুত ও দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করাই হবে সরকারের প্রাথমিক অগ্রাধিকার।

রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও ভারতের ম্যাক্স হেলথকেয়ারের যৌথ উদ্যোগে কিডনি প্রতিস্থাপন, বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন এবং জটিল রক্তরোগের আধুনিক চিকিৎসা নিয়ে একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
৬ ঘণ্টা আগে
এরপর পুলিশ সদস্যরা তার কাছ থেকে মাইক্রোফোন সরিয়ে নেওয়ার চেষ্টা করলে ট্রাইব্যুনালের এজলাসে তাদের সঙ্গে লতিফ সিদ্দিকীর উচ্চবাচ্য হয়। পরে ট্রাইব্যুনাল-২-এর কাঠগড়া থেকে তাকে হাজতখানায় নেওয়ার সময় এক সাংবাদিক জানতে চান, ট্রাইব্যুনালে তিনি কী বলতে চাচ্ছিলেন। জবাবে লতিফ সিদ্দিকী বলেন, ‘বলতে চাচ্ছিলাম যে আমা
৭ ঘণ্টা আগে
টুথপেস্ট বা অন্যান্য পণ্যে মাইক্রোপ্লাস্টিক কিংবা ক্ষতিকর উপাদানের উপস্থিতি নিয়ে কোনো বেসরকারি সংস্থা গবেষণা প্রতিবেদন প্রকাশের আগে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী সংস্থাকে অবহিত করা এবং বিষয়টি যাচাইয়ের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা। একই সঙ্গে এ ধরনের গবেষণা
৭ ঘণ্টা আগে
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের তথ্য অনুযায়ী, ফেরত আসা ২৩ জনের মধ্যে ১৩ জন নোয়াখালীর বাসিন্দা। এ ছাড়া সিলেটের তিনজন এবং কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, মুন্সীগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, ঢাকা ও অন্যান্য জেলার বাসিন্দারাও রয়েছেন।
৮ ঘণ্টা আগে