পুলিশের নতুন আইজি আলী হোসেন ফকির

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৬: ৫৬
আইজিপি পদে নিযুক্ত আলী হোসেন ফকির। ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) পদে মো. আলী হোসেন ফকিরকে নিয়োগ দিয়েছে সরকার। বর্তমান আইজিপি বাহারুল আলমের স্থলাভিষিক্ত হবেন তিনি।

অতিরিক্ত আইজিপি পদমর্যাদায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধান হিসেবে কর্মরত ছিলেন তিনি আলী হোসেন ফকির। তাকে পদোন্নতি দিয়ে আইজিপি পদে নিয়োগ দেওয়া হলো।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার পদোন্নতি ও আইজিপি পদে নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে। উপসচিব তৌছিফ আহমেদের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ নিয়োগের আদেশ অবিলম্বে কার্যকর হবে।

মো. আলী হোসেন ফকির বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৫তম ব্যাচের সদস্য। আওয়ামী লীগ সরকারের সময় প্রথমে চাকরিচ্যুত ও বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় তাকে। জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিলে এসপি পদমর্যাদায় চাকরি ফিরে পান তিনি।

পরে সুপার নিউমারি হিসেবে ডিআইজি হিসেবে পদোন্নতি পান আলী হোসেন ফকির। গত বছরের ১১ আগস্ট অতিরিক্ত আইজিপি (দ্বিতীয় গ্রেড) পদে পদোন্নতি পান। এবারে পুলিশ প্রধান হিসেবেই নিযুক্ত হলেন তিনি।

আলী হোসেন ফকিরের নিজ জেলা বাগেরহাটে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সময় ছাত্রদলের রাজনীতিতে যুক্ত ছিলেন। শেখ হাসিনার প্রথম শাসনামলে ১৯৯৭ সালে বরখাস্ত হন তিনি। পরে ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় এলে তিনি আইনি প্রক্রিয়ায় চাকরি ফিরে পান।

সবশেষ ২০০৮ সালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা জোনের ডিসি ছিলেন আলী হোসেন। এরপর তিনি জাতিসঙ্ঘ মিশনে যান। দেশে ফেরার পর রাজশাহী ডিআইজি অফিসে এসপি হিসেবে সংযুক্ত করা হয় তাকে। ২০২২ সালে শেখ হাসিনার সরকার তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায়।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

পিএসসির নতুন সচিব সানোয়ার জাহান

এদিকে, অন্য এক প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ে সচিব মো. আব্দুর রহমান তরফদারকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।

৭ ঘণ্টা আগে

শিক্ষামন্ত্রীর একান্ত সচিবের দায়িত্বে অধ্যাপক সোহেল

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলকে শিক্ষামন্ত্রী যতদিন তার পদ অলংকৃত করেন অথবা যতদিন তাকে নিজের একান্ত সচিব পদে বহাল রাখার অভিপ্রায় ব্যক্ত করেন, ততদিন পর্যন্ত তার নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে শিক্ষামন্ত্রীর একান্ত সচিব পদ

৯ ঘণ্টা আগে

সরওয়ার আলমকেই প্রেস সচিব হিসেবে পেলেন রাষ্ট্রপতি

২০২৪ সালের ২৩ ডিসেম্বর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের প্রেস সচিব হিসেবে দুই বছরের জন্য চুক্তিতে নিয়োগ পেয়েছিলেন‌ সরওয়ার আলম। সচিব পদমর্যাদায় তাকে এ নিয়োগ দেওয়া হলেও পরে অন্তর্বর্তীকালীন সরকার তাকে সরিয়ে দেয়। এখন নতুন করে আবার তিনি নিয়োগ পেলেন।

৯ ঘণ্টা আগে

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা

বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, গত ১২ ফেব্রুয়ারি আমরা ২৯৯টি আসনের নির্বাচনে ভোটগ্রহণ করেছিলাম।

৯ ঘণ্টা আগে