প্রতিবেদক, রাজনীতি ডটকম

শারীরিক অসুস্থতা নিয়ে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন কবি ও চিন্তক ফরহাদ মজহার। আজ শুক্রবার সকাল ১১টার দিকে তিনি হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি হন।
ফরহাদ মজহার হাসপাতালের মেডিসিন বিভাগে ডা. শফিকুর রহমানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। তার অসুস্থতার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বেসরকারি সংস্থা উন্নয়ন বিকল্পের নীতিনির্ধারণী গবেষণার (উবিনিগ) পরিচালক সীমা দাস সিমু।
সীমা দাস সিমু গণমাধ্যমকে বলেন, ‘চার-পাঁচ দিন ধরে ফরহাদ মজহার জ্বরে ভুগছিলেন। আজ (শুক্রবার) সকাল থেকে বেশি অসুস্থ বোধ করায় ১১টার দিকে তাকে হাসপাতালে নেওয়া হয়।’
তিনি আরো বলেন, ‘সাড়ে ১১টার দিকে ফরহাদ মজহারের চিকিৎসা শুরু হয়। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন ফরহাদ মজহার।’

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের কৌঁসুলি তরিকুল ইসলাম।
২ ঘণ্টা আগে
বৈঠকে উপস্থিত একটি বাস কোম্পানির কর্মকর্তা বলেন, ‘দূরপাল্লা ও মহানগর, দুই ধরনের বাসের ভাড়াই কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।’ এর আগে বিআরটিএর বাসভাড়া সমন্বয় কমিটি দূরপাল্লার বাসে ২০ পয়সা এবং মহানগর এলাকায় ১৮ পয়সা বাড়ানোর সুপারিশ করেছিল।
৩ ঘণ্টা আগে
২০২৪ সালের ৫ আগস্ট গণপিটুনিতে নিহত চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলে চিত্রনায়ক শান্ত খানের মরদেহ ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলনের নির্দেশ দিয়েছেন আদালত। ওই সময়ের পরিস্থিতির কারণে ময়নাতদন্ত ছাড়াই তাদের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছিল।
৪ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফরে বোয়িং কেনার বিষয়ে একটি চুক্তি হতে পারে। তবে সফরে বোয়িং কোম্পানির সঙ্গে বৈঠক বা এ বিষয়ে নিশ্চিত কোনো কর্মসূচি রয়েছে কিনা, তা জানা নেই বলে জানান।
৪ ঘণ্টা আগে